এক্সপ্লোর

শুক্রে রাজনীতি নিয়ে 'উপলব্ধি', শনিতে ফেসবুকে থেকে 'সন্ন্যাস'এর ইঙ্গিত, মনোরঞ্জনের গতিবিধি ঘিরে জল্পনা

দীর্ঘ ফেসবুকে পোস্টে শাসকদলের প্রশংসার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেছেন তিনি।

হুগলি: গতকাল ফেসবুক পোস্টের পর ফের জল্পনা বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। এবার ফেসবুক থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। দীর্ঘ ফেসবুকে পোস্টে শাসকদলের প্রশংসার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেছেন তিনি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

‘আমি হাঁপিয়ে যাচ্ছি। সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে, রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি...।’শুক্রবারই হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক ওয়াল থেকে এই পোস্ট করা হয়। আর এরপর শনিবার ফেসবুক থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিলেন তিনি! 

দীর্ঘ ফেসবুক পোস্টের শেষের দিকে তৃণমূল বিধায়ক লিখেছেন, ওরা থামবে না। কিছু না কিছু করতেই থাকবে। তাই মনে হচ্ছে, আমার থেমে যাওয়া উচিত। লেখা আর বলা আপাতত কিছুকাল বন্ধ থাকুক। এখন কাজ করতে থাকি। আমার কাজ আমার হয়ে যা বলার তা বলবে! 

ফেসবুক পোস্টে এদিন নাম না করে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। 
তিনি লিখেছেন, কোনও একটা শিবির থেকে তাঁদের এই সব কাজে নিয়োজিত করা হয়েছে। যাঁরা এই বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসা মা মাটি মানুষের দল তৃণমূল দলটাকে যেমন সহ্য করতে পারছে না, আমাকেও সহ্য করতে চাইছে না। তাই সময় সুযোগ পেলেই আমাকে নানা কায়দায় বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তৃণমূল বিধায়ক ক্ষোভ উগরে দেওয়ায় পাল্টা শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, 'কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প গুলো এসেছে যেখানে শুধু সিন্ডিকেট চলেছে টাকা খাওয়া  চলেছে কাটমানি চলেছে, এগুলোর পৌঁছনোর দায়তো রাজ্য সরকারকে নিতে হবে। এখন তাদের বিধায়করা এটা বুঝতে পারছে যে রাজ্য সরকার ক্ষমতায় এলেই সেটা হয় না অনেক দিন অনেক সময় বিধায়কদের কাজই করতে দেওয়া হয় না। সেটা বুঝতে পারায় ফেসবুক পোস্ট করেছিলেন।পরে ধমকানি দেওয়ায় সেটা বন্ধ করে দিয়েছে।'

বলাগড়ের তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্টে জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই ফেসবুক থেকেই বিদায়ের ঘোষণা মনোরঞ্জন ব্যাপারীর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget