এক্সপ্লোর

দক্ষ শেরপার অভাবেই কি হারিয়ে যেতে হল ছন্দা-রাজীবদের?

কলকাতা: অভিজ্ঞ শেরপার অভাবই কি ভোগাচ্ছে পর্বতারোহীদের? রাজীব ভট্টাচার্যের মৃত্যু ফের একবার উস্কে দিল সেই প্রশ্নটাই। এভারেস্টে তুষারঝড় এবং নেপালে ভূমিকম্পে ৩০ জন অভিজ্ঞ শেরপার মৃত্যু হয়েছে। এরপর থেকেই অভিযানের জন্য অভিজ্ঞ শেরপার সংখ্যা হাতে গোনা দাঁড়িয়েছে। প্রথমে ছন্দা গায়েন। তারপর রাজীব ভট্টাচার্য। দু’জনেই বরফঢাকা শৃঙ্গে ছুটে গিয়েছিলেন পর্বত জয়ের নেশায়। কিন্তু, দুই বাঙালি পর্বতারোহীর কারও আর ঘরে ফেরা হল না। কিন্তু, বারবার এরকম ঘটনা ঘটছে কেন? কেন বারবার অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পর্বতারোহীরা? অভিজ্ঞ শেরপার অভাবই কি এর নেপথ্যে অন্যতম কারণ? পর্বতারোহীদের অনেকে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের মতে, পর্বতারোহীদের কাছে ভরসা বলতে শেরপারাই। বেস ক্যাম্প থেকে যত ওপরে ওঠা হয়, আবহাওয়া ততই প্রতিকূল হয়ে ওঠে। রাস্তাও দুর্গম। সেই রাস্তা হাতের তালুর মতো চেনেন একমাত্র শেরপারাই। অভিযান শুরুর আগে এই শেরপারাই দুর্গম পথ ধরে অভিযানের রুট তৈরি করতে যান। কোথায় মই লাগাতে হতে, কোথায় দড়ি লাগাতে হবে, সব বন্দোবস্ত তাঁরাই করে আসেন। তারপর শেরপাদের তৈরি করা সেই রাস্তা ধরেই অভিযানে যান পর্বতারোহীরা। ফলে অভিজ্ঞ এবং দক্ষ শেরপা না থাকলে যে কোনও পর্বতারোহীই প্রায় অন্ধ। কিন্তু, দক্ষ শেরপার হঠাৎ অভাব পড়ল কেন? ২০১৪ সালে এভারেস্টে তুষার ঝড়ে মৃত্যু হয় ১৯ জন অভিজ্ঞ শেরপার। গতবছর নেপালে ভূমিম্পে আবার ১১ জন শেরপার মৃত্যু হয়। অভিজ্ঞ পর্বতারোহীদের একাংশের মতে, এরপর থেকেই দক্ষ শেরপার সংখ্যা কমে গিয়েছে। যে এজেন্সিগুলি শেরপা সরবরাহ করে, তাদের কাছেও হাতে গোনা কয়েকজন শেরপা রয়েছেন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ছন্দা গায়েনের সময় দেখা গিয়েছিল, তাঁর সঙ্গে থাকা শেরপা ফিরে এসেছিলেন। রাজীবের ক্ষেত্রেও দেখা গেল, তাঁর শেরপা ফিরে এসেছেন। ঘটনাচক্রে দু’টি ঘটনার ক্ষেত্রে একই শেরপা ছিলেন। ওয়াকিবহালমহলের একাংশের মতে, অভিজ্ঞ শেরপারা, যে কোনও উপায়ে পর্বতারোহীকে উপায়ে নামিয়ে আনেন। সেই অভিজ্ঞ শেরপাদের অভাবেই কি ছন্দা গায়েন বা রাজীব ভট্টাচার্যের মতো পর্বতারোহীরা পাহাড়ের কোলে হারিয়ে যাচ্ছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget