এক্সপ্লোর

Sovan Chatterjee on Narada Scam: শোভনের আইনি লড়াই, অসুস্থতার মধ্যেও রত্না-বৈশাখী টানাপোড়েন অব্যাহত

Sovan Chatterjee: এসএসকেএমে গেলেও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না রত্না চট্টোপাধ্যায়। ছেলে ও মেয়েকে পাঠালেন শোভন চট্টোপাধ্যায়ের কেবিনে।

কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এ যেন জলভরা মেঘের সঙ্গে রোদের লুকোচুরি! কখনও রোদ ঝলমল। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। আদালতে যখন নারদ-মামলার টানাপোড়েন তুঙ্গে উঠেছে, তখন ফের একবার সামনে চলে এল রত্না-শোভন-বৈশাখীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন! 

বেহালার পর্ণশ্রীর বাড়ি থেকে দক্ষিণ কলকাতার বহুতল হয়ে এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে শোভন চট্টোপাধ্যায়। সিবিআই এর হাতে বন্দী, অসুস্থ। জেল না বেল...তা নিয়ে আদালতে আইনি যুদ্ধ চলছে। সেই যুদ্ধের মধ্যেই ফিরে এল পুরনো যুদ্ধ। এত বিপত্তির মধ্যেও সেই ঘরোয়া-লড়াই! সেই স্বামী-স্ত্রী-বান্ধবীর পুরনো দ্বন্দ্ব! প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন তৃণমূল নেতা, প্রাক্তন বিজেপি নেতা শোভনের ব্যক্তিগত জীবনের ওপর অধিকার কার? স্ত্রী-পুত্র-কন্যার, না কি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের?

বুধবার শোভনের আইনজীবী হাসপাতালের সুপারকে চিঠি দিয়ে বলেছেন, ‘শোভন চট্টোপাধ্যায়ের ডায়াবেটিস, হাইপার টেনশন-সহ অন্যান্য অসুখ রয়েছে। শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই পরিস্থিতিতে রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর সঙ্গীরা এসএসকেএমে এলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যা শোভন চট্টোপাধ্যায়কে চরম উৎকণ্ঠায় ফেলতে পারে। এই অবস্থায় আমি আপনার কাছে আনুরোধ করছি, শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া রত্না চট্টোপাধ্যায়কে যেন তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া না হয়। বর্তমানে শোভন চট্টোপাধ্যায় চিকিৎসার জন্য যে কেবিনে রয়েছেন তার বাইরে পুলিশি পাহারা রয়েছে। এই অবস্থায়, তাঁর ছেলে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও মেয়ে সুহানি চট্টোপাধ্যায় তাঁদের বাবাকে দেখলে সেটা শোভন চট্টোপাধ্যায়ের পক্ষে অপমানজনক হবে। তাই, শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া যেন তাঁদেরও দেখা করতে না দেওয়া হয়।’

এই চিঠি পাওয়ার পরই তা এসএসকেএমের পুলিশ পোস্টের অধিকারিককে পাঠান হাসপাতালের সুপার। 

কিন্তু, রত্না চট্টোপাধ্যায়ও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘হাসপাতালে বৈশাখী কী করে দেখা করে, সেটা আমি দেখছি। আমার ছেলে-মেয়ে ওদের বাবার সঙ্গে দেখা করবে। আর কেউ না।’

সোমবার শোভন গ্রেফতার হওয়ার পর সিবিআই দফতরে পৌঁছে যান স্ত্রী রত্না। গভীর রাতে শোভনকে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিলেন ছেলে সপ্তর্ষি ও বান্ধবী বৈশাখী। সারাক্ষণ শোভনের বান্ধবী ও ছেলে পাশাপাশি ছিলেন। শোভন হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে গিয়ে তাঁর খোঁজ নেন রত্নাও। কিন্তু, এরইমধ্যে নতুন ট্যুইস্ট। 
বৈশাখীর দাবি, সিবিআই-কে চিঠি দিয়ে শোভন জানিয়েছেন, তাঁর আইনি বিষয়ে রত্না যেন কোনও হস্তক্ষেপ না করেন। এরপরই বুধবার রাতে ছেলে-মেয়েকে নিয়ে এসএসকেএমে পৌঁছে যান রত্না। দু’জনকে ভিতরে ঢুকিয়ে নিজে গাড়িতে উঠে পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget