এক্সপ্লোর

New Town Encounter Update: মোহালি থেকে সুমিত কুমারকে আটক পঞ্জাব পুলিশের

পুলিশ সূত্রে খবর, সুমিত কুমারের নথি ব্যবহার করে সুখবৃষ্টি আবাসনে বাড়ি ভাড়া নেয় ভরত কুমার

কলকাতা: নিউটাউনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মোহালি থেকে সুমিত কুমারকে আটক করল পঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুমিত কুমারের নথি ব্যবহার করে সুখবৃষ্টি আবাসনে বাড়ি ভাড়া নেয় ভরত কুমার। গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের কী যোগ ছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পঞ্জাব পুলিশের বিশেষ দল গতকাল এসটিএফের সঙ্গে বৈঠক করে। আজ দলটি পঞ্জাব রওনা দেয়।

বুধবার ভরদুপুরে গুলিবৃষ্টিতে কেঁপে ওঠে, নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসন। কয়েক মিনিটেই যুদ্ধক্ষেত্রে বদলে যায় শান্ত আবাসন চত্ত্বর।শিরোনামে উঠে আসে আবাসনের একটা ঘর। B-153 নম্বর টাওয়ারের, ফ্ল্যাট নম্বর 201।এনকাউন্টারের পর এই ফ্ল্যাটের ভিতর থেকেই মেলে, পঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তাঁর সঙ্গী যশপ্রীত সিং খাড়ারের গুলিতে ঝাঁঝরা হওয়া দেহ।

পুলিশ সূত্রে খবর, ২৩ মে থেকে এই আবাসনে আত্মগোপন করেছিল দুই গ্যাংস্টার। কিন্তু, পুলিশ খুন সহ যে জয়পাল ভুল্লারকে ৪০টিরও বেশি মামলায় হন্যে হয়ে খুঁজছিল পাঞ্জাব পুলিশ, সে বাংলায় এসে ফ্ল্যাটভাড়া পেয়েছিল কী করে? ২ গ্যাংস্টার সাপুরজির ফ্ল্যাটে থাকলেও, তাঁদের নামে ফ্ল্যাট নেওয়া হয়নি। সূত্রের খবর,  সুমিত কুমারের পরিচয়পত্র দেখিয়েই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমার নামে এক ব্যক্তি।

দুই ব্রোকারের হাত ঘুরে মালিকের হাত থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এই সুমিত কুমারই। ওয়াকিবহাল মহলের দাবি, ওয়েবসাইট মারফত প্রথমে সুমিত কুমার ফ্ল্যাট ভাড়ার জন্য যোগাযোগ করেন ব্রোকার সৌরভ কুমারের সঙ্গে। সৌরভ তাঁকে আরেক ব্রোকার সুশান্ত সাহার ফোন নম্বর দেন। এরপরই হরিয়ানার বাসিন্দা সুমিত যোগাযোগ করেন ব্রোকার সুশান্তর সঙ্গে। তারপর সুশান্তর মারফতই সাপুরজির সুখবৃষ্টি আবাসনে আকবর আলি নামে এক ব্যক্তির সুমিত কুমারের নথি দিয়ে ভরত কুমার নামে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নেয় বলে সূত্রের খবর।  

এদিকে নিউটাউন শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে ওই ফ্ল্যাটে তৃতীয়জনের আঙুলের ছাপ মিলেছে। সেই ফিঙ্গারপ্রিন্ট ভরত কুমারের কি না, মিলিয়ে দেখা হবে। সূত্রের খবর, ওই দিন সুখবৃষ্টি আবাসনের ২০১ নম্বর ফ্ল্যাটের বেডরুম থেকেই চলেছিল গুলির লড়াই। দু’ তরফেই গুলি চলার প্রমাণ মিলেছে। দেওয়াল, খাট, আলমারিতে মিলেছে গুলির দাগ। ওই ফ্ল্যাট থেকে এমপি ফাইভ ও গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজ মিলেছে বলে সূত্রের খবর।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget