এক্সপ্লোর

North Dinajpur: ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা এড়াতে দিনে ১৫০ জনকে দেওয়া হচ্ছে স্লিপ, উদ্যোগ ইসলামপুর পুরসভার

ভ্যাকসিন নেওয়ার উপর জোর দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা, অথচ ভ্যাকসিনেশনের লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটে যাচ্ছে বহু মানুষের...

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পগুলোতে গণ্ডগোল ও ভিড় এড়াতে স্লিপ দেওয়া শুরু করেছে ইসলামপুর পুরসভা। দৈনিক ১৫০ জনকে দেওয়া হচ্ছে স্লিপ। পুর প্রশাসকের দাবি, এর ফলে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা এড়ানো যাবে। পুর-উদ্যোগে খুশি স্থানীয়রা।

মৃত্যুদূতের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে করোনার থার্ড ওয়েভের আতঙ্ক। ভ্যাকসিন নেওয়ার উপর জোর দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। অথচ ভ্যাকসিনেশনের লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটে যাচ্ছে বহু মানুষের।

কখনও ভ্যাকসিনের দাবিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, মারধরের অভিযোগ উঠেছে। কখনও ভ্যাকসিনের লাইনে ধুন্ধুমারকাণ্ডে মাথা ফাটছে যুবকের।

গত কয়েকদিন ধরে ভ্যাকসিন নিয়ে ইসলামপুর মহকুমার বিভিন্ন টিকাকেন্দ্রে গণ্ডগোলের চিত্র ধরা পড়েছে। এমনকি মারামারির ঘটনাও ঘটেছে। রামগঞ্জ এলাকার এক বাসিন্দা ভ্যাকসিন নিতে এসে মাথা ফেটে আহতও হন। উত্তর দিনাজপুরে গত কয়েকদিন ভ্যাকসিনের লাইনে একের পর এক এমন ঘটনা ঘটেছে।

এবার ভ্যাকসিনেশন ক্যাম্পগুলোতে গণ্ডগোল এড়াতে উদ্যোগী হলেন খোদ ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। 

স্থানীয় বাসিন্দাদের হেনস্থা এড়াতে পুরসভার তরফে দৈনিক ১৫০ জনকে নিজের হাতে সই করে স্লিপ দিচ্ছেন তিনি। পুর প্রশাসকের দাবি, এর ফলে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা এড়ানো যাবে।

কানাইয়ালাল বলেন, ভ্যাকসিন কেন্দ্রে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য আমরা প্রতিদিন ১৫০ জনকে স্লিপ দিচ্ছি। এতে সমস্যা মিটবে বলেই ধারণা।

পুরপ্রশাসকের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা জানালেন, খুব ভালো উদ্যোগ নিয়েছে ইসলামপুর পুরসভা। এতে মানুষের ভ্যাকসিন নিতে এসে হয়রানিও কমবে। মানুষ ঠিকমতো ভ্যাকসিনও নিতে পারবে। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালকে ধন্যবাদ।

কো-উইনের তথ্য অনুযায়ী, দেশে দশ শতাংশের মত মানুষের ভ্যাকসিনেশন হয়েছে। আর রাজ্যে ১৮-ঊর্ধ্ব ৭ কোটি মানুষের মধ্যে দুটি ডোজ ভ্যাকসিনেশন পেয়েছেন ১২ শতাংশ মানুষ। এখন দেখার, কত দ্রুত দেশের মানুষের সার্বিক টিকাকরণ সম্পন্ন করায় যায়।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget