এক্সপ্লোর

Jamaisashthi Leave: আগামীকাল জামাইষষ্ঠীর জন্য ছুটি ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারের সব দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে।

কলকাতা: আগামীকাল জামাইষষ্ঠী। এই উপলক্ষ্যে আগামীকাল কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের সব দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে। রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীনস্থ সংস্থাগুলিতে জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। গতকাল কিছু শিথিলতা সহ ওই বিধিনিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। এই শিথিলতার মধ্যে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসের কাজ হবে বলে জানানো হয়েছে। এরইমধ্যে আগামীকাল জামাইষষ্ঠী। এই জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্য সরকার আগামীকাল পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল।ফলে আগামী ১৭ জুন থেকে রাজ্য সরকারি অফিসগুলিতে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। 

এর আগেও কয়েকবার জামাইষষ্ঠীতে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। দুপুর দুটোর পর রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়। এবারও পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হল।

বর্তমানে জারি থাকা কার্যত লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ। তার আগে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে করোনার বিধি-নিষেধ কিছুটা শিথিল করলেও ৩০ জুন পর্যন্ত বহাল থাকছে নিষেধাজ্ঞা। 

গতকাল  সোমবারই এনিয়ে নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। যা কার্যকর হবে ১৬ জুন অর্থাৎ, বুধবার থেকে। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় বেরনো যাবে না। বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও। তবে, ট্রেন-বাস-নেট্রো বন্ধ থাকলেও, ৩০ জুন সন্ধে ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে সরকার।

জানানো হয়-

২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে।

সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা।

সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান।

অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 

বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত, রেস্তোরাঁ, বার ও হোটেল খোলার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন।

এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে। তবে একসঙ্গে ৩০%-র বেশি ক্রেতা মলে থাকতে পারবেন না।

সিনেমা-সিরিয়ালের কথা মাথায় রেখে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৫০ জন অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে ছাড় দেওয়া হয়েছে।

ছাড় মিলেছে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলাধুলোর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget