এক্সপ্লোর

Sougata Roy Exclusive On Suvendu-Abhishek Meet: "হ্যাঁ দিদি ঠিক আছে...", মমতার সঙ্গে ফোনে কথা শেষে বলেন শুভেন্দু, দাবি সৌগতর

সব সমস্যা মিটে গিয়েছে, দু-একদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শুভেন্দু, দাবি সৌগতর

কলকাতা: কীভাবে মুখোমুখি বসানো গেল অভিষেক-শুভেন্দুকে? দু’জনে কী বললেন বৈঠকে? বৈঠকের সিদ্ধান্তই বা কী হল? মধ্যস্থতাকারী সৌগত রায়ের মোবাইল ফোনের স্পিকার মোডে শুভেন্দুকে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবিপি আনন্দের প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সৌগত রায়।

প্রবীণ তৃণমূল নেতার দাবি, সব সমস্যা মিটে গিয়েছে। তিনি বলেন, বরফ গলানোর জন্য প্রয়োজন ছিল মুখোমুখি বৈঠক। অভিষেক (বন্দ্যোপাধ্যায়) যুব তৃণমূলের সভাপতি। তাঁর সঙ্গে বৈঠকের ফলে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে।

কী করে এই অসাধ্যসাধন সম্পন্ন হল?

সৌগত বলেন, দু-তিনটে ধাপে করা হয়েছে। এর আগে দুবার শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেছি। ওর যা যা বক্তব্য ছিল, শুনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। তাঁর প্রতিক্রিয়া পেয়েছি।

এরপর একদিন অভিষেক ও প্রশান্ত কিশোরের সঙ্গে সুদীপের (বন্দ্যোপাধ্যায়) বাড়িতে বসেছিলাম। সেখানেই শুভেন্দুর সঙ্গে মুখোমুখি বসতে আগ্রহ দেখায় অভিষেক। শুভেন্দু রাজি হয়। তিনি যোগ করেন, বৈঠক হওয়ার কথা ছিল গত শনিবার। কিন্তু, শুভেন্দুর মায়ের শরীর খারাপ হওয়ায় মঙ্গলবার হয়।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মঙ্গলবারের বৈঠক গোটাটাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। শুভেন্দু নিজের বক্তব্য পেশ করে। তাতে সাড়া দেয় অভিষেক। মাঝেমধ্যে পিকে-ও কথা বলেছে।

অন্যদিকে, সুদীপ ও আমার ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর। আমরা সকলেই শুভেন্দুকে বলেছি, তোমাকে থাকতে হবে, কাজ করতে হবে। এই কথা বলতে বলতেই ভুল বোঝেবুঝি কেটে যায়। সেখানেই স্থির হয়, শুভেন্দু থাকবে ও সক্রিয় দায়িত্ব নিয়েই দলের কাজ করবে।

সৌগত রায়ের মতে, শুভেন্দু-অভিষেকের মধ্যে সাংগঠনিক সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুভেন্দু পাঁচ বছর যুব তৃণমূলের সভাপতি ছিল। অভিষেক বর্তমান সভাপতি। দুপক্ষেরই সমর্থক রয়েছে সর্বত্র।

বৈঠকের পর কী সিদ্ধান্ত হল?

সৌগত বলেন, এটাই সিদ্ধান্ত হল যে দুজনে একসঙ্গে কাজ করবে। শুভেন্দু তাঁর সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে জানাবে।

সৌগত জানান, তিনি বৈঠকের নির্যাস মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান। তখন মুখ্যমন্ত্রী মোবাইল ফোনের স্পিকার মোডে উপস্থিত সকলকে একসঙ্গে চলার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা একটা পরিবারের মতো। দলে একসঙ্গে কাজ করতে হবে। অন্যেরা দলে ভাঙন ধরানোর চেষ্টা করবে। সেগুলি শুনলে চলবে না। দলটাই সব। দল দুর্বল হলে আমরা কেউ কোথাও থাকব না।

সাংসদ যোগ করেম, এরপর আলাদা করে অভিষেক ও শুভেন্দুর সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। দুজনের কেউ-ই পুরনো কথা তোলেননি। কথা শেষে শুভেন্দু বলেন, "হ্যাঁ দিদি ঠিক আছে...।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget