এক্সপ্লোর

Narada case Update: নারদকাণ্ডে সিবিআই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, 'কী সেটিং হল?' প্রশ্ন তৃণমূলের

একজন অভিযুক্ত কী করে সরকারি এজেন্সির আইনজীবীর সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল...

বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী: এক মাসের মধ্যে দ্বিতীয়বার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার প্রথমে শাহের বাসভবনে যান তিনি।  সেখান থেকে বেরিয়ে, সলিসিটর জেনারেল তথা নারদ মামলার সিবিআই আইনজীবী তুষার মেহতার সঙ্গে দেখা করতে যান শুভেন্দু।  

তারপর একে একে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।

তবে বিতর্ক দানা বেঁধেছে সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে। নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। 

অন্যদিকে সলিসিটর জেনারেলের নারদকাণ্ডে সিবিআই-এর আইনজীবী। তাই এক জন অভিযুক্ত কী করে সরকারি এজেন্সির আইনজীবীর সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 

কুণাল ঘোষ  ট্যুইটে বলেন, নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি কি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? নাম না নিয়েই শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন কুণাল।

তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল আরও বলেন, ও (শুভেন্দু) কেন অমিত শাহর সঙ্গে মিটিং করে তুষার মেহতার কাছে গেল? ও আগামীদিনে হয়ত আগাম জামিনের আবেদন করবে, নারদ কেসে। সিবিআই বেশি বিরোধিতা তৈরি করবে না। এটাই কি সেটিং হল? লোকসভার স্পিকারের কাছে যে সিবিআই অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছে, সেখানে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে কেন দেখা করলেন?

যদিও কুণাল ঘোষের মন্তব্যের কোনও উত্তর দিতে চাননি শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে তিনি বলেন, সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খাটা কারও প্রশ্নের উত্তর আমি দেব না। 

কিছুক্ষণের মধ্যেই পাল্টা আরেকটি ট্যুইট করেন কুণাল ঘোষ। বলেন, হ্যাঁ আমি জেলবন্দি ছিলাম। কাদের ষড়যন্ত্র, সবাই জানেন। তার পরেও মাথা উঁচু করে লড়ছি। জেলের ভয়ে দল বদলে পাশের পাড়ার জেঠুকে বাবা বলে ডাকতে যাইনি। তফাৎটা মেরুদণ্ডে। শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে ট্যুইটারে কুণালের আক্রমণ, আজ যে জেল এড়াতে ঘুরছে, তাকেও বন্দি হতে হবে।

সেরা শিরোনাম

Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget