এক্সপ্লোর

Suvendu Adhikari Rally: দলবদলের তিন সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় পদ শুভেন্দুর, 'নতুনরা এলে সোনার সিংহাসন দেবে', কটাক্ষ তৃণমূলের

"ফুটো নৌকায় জল ঢুকছে, আমি তার আগে নেমে পড়েছি", সবংয়ের জনসভায় মন্তব্য বিজেপি নেতার

সবং: বিজেপিতে যোগ দিয়েই পেয়েছিলেন জেড ক্যাটিগরির নিরাপত্তা। দলবদলের তিন সপ্তাহের মধ্যে এবার কেন্দ্রীয় পদ পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ককে। বস্ত্রমন্ত্রকের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি তা অনুমোদন করে। এপ্রসঙ্গে বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী অল্প দিনের মধ্যে আমাকে ভরসা করেছেন, আমি কৃতজ্ঞ।

কেন্দ্রীয় পদ প্রাপ্তি নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওরা দেখাতে চাইছে পুরনো কর্মীরা নয়, নতুনরা এলে সোনার সিংহাসন দেবে। শুভেন্দু যদি ভুল করে থাকে, তার দায়িত্ব তাঁকে নিতে হবে। উনি তো ছিলেন এতদিন পদে।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিজেপির একের পর এক কর্মসূচিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। বুধবার মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ে দাঁড়িয়ে তৃণমূল সাংসদকে আক্রমণ করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। শুভেন্দুর অধিকারীর দাবি, বিজেপির জন্য হাওড়ায় জেতেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলেন, গত বিধানসভা ভোটে সূর্যকান্ত মিশ্রর হাত ধরে প্রচার করেন মানস ভুঁইয়া, বিজেপি প্রার্থী প্রত্যাহার না করলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৩ হাজার ভোটে জিততে পারতেন না। ফুটো নৌকায় জল ঢুকছে, আমি তার আগে নেমে পড়েছি।

দলের প্রাক্তন বিধায়ককে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা ব্যক্তি আক্রমণে কখনও যাইনি, শূন্য কলসি বেশি বাজছে, একই কথা বলে চলেছেন। গ্রহণ করছে না মানুষ।

বুধবার সবংয়ের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন ভারতী ঘোষ। সভা থেকে ফের তৃণমূলকে হঠানোর ডাক দেন শুভেন্দু অধিকারী। বলেন, আমফানে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খেয়েছে, প্রতারক সরকারকে উৎখাত করতে হবে, কোন অসুখে কোন ওষুধ দিতে হয় আমরা ভালভাবে জানি।

তাঁকে চড়া সুরে জবাব দিয়েছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এতদিন থাকলেন কেন ? এতদিন ভোগ করব, এখন বলব ভোগ করছি না। দল বদলুদের কেউ ভালো চোখে দেখেনা। আসলে নন্দীগ্রাম, মেদিনীপুরের মানুষ তার পাশে নেই। তাই এসব করতে হচ্ছে।

শুক্রবার সবংয়ে পাল্টা সভা করবে তৃণমূল। সভা, পাল্টা সভা ঘিরে উত্তপ্ত জেলা রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget