এক্সপ্লোর

অধীর-গড়ে ভাঙন, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ও ঝালদা পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল

কলকাতা: ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড়ে ভাঙন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ও পুরুলিয়ার ঝালদা পুরসভা বিরোধীদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বাম সমর্থিত নির্দল থেকে শুরু করে কংগ্রেস ও ফরওর্য়াড ব্লকের ১১ সদস্য যোগ দেওয়ায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা দখল করল তৃণমূল। সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ভবনে দলত্যাগী কাউন্সিলরদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মুর্শিদাবাদ তো রাজ্যের বাইরে নয়। গোটা রাজ্যে উন্নয়ন হচ্ছে। তাই মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরাও সামিল হচ্ছেন। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার নিয়ন্ত্রণ ছিল বাম সমর্থিত নির্দলদের হাতে। ১৭টি আসনের মধ্যে সিপিএমের দখলে ছিল ৫টি আসন, বাম সমর্থিত নির্দলের দখলে ছিল ৬টি, ফরওয়ার্ড ব্লক ২ এবং কংগ্রেস ৪। তৃণমূলের হাতে একটিও আসন ছিল না। সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন, ১১ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে সিপিএমের ৩ জন, ফরওর্যাড ব্লকের ২ জন এবং ৬ জন নির্দল কাউন্সিলর। ফলে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১৭টি আসনের মধ্যে এখন, তৃণমূলের দখলে ১১ টি আসন, কংগ্রেসের ৪ টি, সিপিএম ২। কিন্তু ভোটারের সমর্থন না পাওয়া স্বত্তেও যেভাবে একের পর এক পুরসভার দখল নিচ্ছে তৃণমূল সেটা কি গণতান্ত্রিক পক্রিয়ার অনুকূল? প্রশ্ন বিরোধীদের। জবাব দিয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ভোটর সময় এঁদের নিয়েই মানুষের কাছে যাব। অন্যদিকে, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলের উপনেতা নেপাল মাহাতোর গড়ে ধস নামিয়ে পুরুলিয়ার ঝালদা পুরসভারও দখল নিয়েছে তৃণমূল। ১২ সদস্যের পুরসভার মধ্যে ৭ জনই সোমবার যোগ দেন তৃণমূলে। ৯ জনের মধ্যে কংগ্রেস ছেড়ে এলেন ৪ জন। ২ জন এলেন নির্দল থেকে। একজন ফরওর্য়াড ব্লক থেকে। ফলে ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে থাকল মাত্র ৫টি আসন। এর আগে কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার পর বামেদের হাত থেকে জঙ্গিপুর পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। গত ২১ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতির শ্যালক তথা মুর্শিদাবাদ কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিত মজুমদার। এবার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভাও দখল করে নিল তৃণমূল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget