এক্সপ্লোর

Upper Primary TET:আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা, জানাল এসএসসি

তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ জানানো যাবে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে।

কলকাতা: হাইকোর্টে জট খুলতেই উদ্য়োগী রাজ্য।  আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ জানানো যাবে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। এমনই জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান।

এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছরই এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে রাজ্য সরকার। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ায় আদালতকে ধন্যবাদ জানান তিনি।

আপার প্রাইমারিতে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাত্‍, ১৪ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগে, আপাতত আর কোনও বাধা রইল না। তালিকা নিয়ে সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে আদালতের। এরপরও অভিযোগ থাকলে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

গত সপ্তাহের শুক্রবার, হাইকোর্ট নির্দেশ দেয়,  এক সপ্তাহের মধ্যে, উচ্চ প্রাথমিকে নিয়োগের, পূর্ণাঙ্গ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। চাকরিপ্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক নম্বর সহ বিস্তারিত তথ্য দিতে হবে সেই তালিকায়।পাস করার পরেও, ইন্টারভিউ লিস্ট থেকে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদেরও নম্বর প্রকাশ করতে হবে। আবেদন খারিজের কারণও দর্শাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তবেই মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

বৃহস্পতিবারই মেরিট লিস্ট প্রকাশ করে এসএসসি। এরপর গতকাল মামলার শুনানিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, তালিকা প্রকাশে, রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট আদালত।

হাইকোর্ট নির্দেশ দেয়, এরপরেও লিস্ট নিয়ে কোনও চাকরিপ্রার্থীর অভিযোগ থাকলে, তিনি তা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে পারেন। সচিব পর্যায়ের আধিকারিক অভিযোগ খতিয়ে দেখে, আবেদনকারীকে ডেকে শুনানি করে সিদ্ধান্ত জানাবেন।২ সপ্তাহের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে চাকরিপ্রার্থীকে।

অভিযোগপত্র হাতে পাওয়ার পর, ১০ সপ্তাহের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তারপরেও কোনও অভিযোগ থাকলে আদালতের দরজা খোলা আছে।

তবে, অযোগ্য ব্যক্তিরা যদি অযথা কমিশনের কাছে অভিযোগ নিয়ে যান, তাহলে কমিশন সেই ব্যক্তিকে জরিমানা করতে পারে।

রাজ্যের তরফে আদালতে বলা হয়,যে লিস্ট প্রকাশ হয়েছে তা কার্যত নির্ভুল। যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে তা ঠিক করে দেওয়া হবে।

এছাড়াও, ২০১৬ থেকে নিয়োগ  প্রক্রিয়ায় যে চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের বয়সে ৫ বছর ছাড় দেওয়ার পরামর্শ দেন বিচারপতি।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget