এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

মেষ

১-অক্টোবর-২০১৭ থেকে ৭-অক্টোবর-২০১৭

বুদ্ধির ভুলে কাজের ক্ষেত্রে কোনও অশান্তি। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ সকালের দিকে কোনও খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। লটারি ও ফাটকা জাতীয় ব্যবসায় টাকা নষ্ট হতে পারে। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে  মন্দা হতে পারে। প্রিয়জনের কাছে থেকে খারাপ কথা শুনতে হতে পারে। সংক্রমণ জাতীয় কোনও রোগ থেকে সাবধান। পরিচিত কোনও লোক শত্রুতা করতে পারে। শেষের দিকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে।

বৃষ

ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভাল যেতে পারে। তবে পাওনা টাকা আদায় না হওয়ার যোগ। পুরনো মামলা নিয়ে আবার অশান্তি বাধতে পারে। বিবাহ নিয়ে বিবাদ বৃদ্ধি। নতুন কাজ না করা ভাল হবে। অর্থাভাব কাটতে পারে। কর্মস্থানে কিছু কারণে বাধা আসবে। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। সন্তানের দিকে ভাল। রাস্তাঘাটে সাবধান থাকুন।

মিথুন

কাজের জন্য দূর রাজ্যে যেতে হতে পারে। কোনও পরিকল্পনায় বাধা আসতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। একাকীত্ব বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি বিনিয়োগ না করা ভাল হবে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় ভাল সময় আসতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ মিটে যেতে পারে। গৃহ নির্মাণের আলোচনা। অর্থাভাব দেখা দিতে পারে। শেষের দিকে পিতা মাতার জন্য ডাক্তারের খরচ বাড়বে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে দূরে থাকুন। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ।

কর্কট

বাড়িতে অনেক অতিথি আসতে পারে। খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। শরীরের দিকে সপ্তাহের মধ্যভাগে ক্লান্তি আসতে পারে। জমি ক্রয় করতে গিয়ে কোনও অশান্তি বাড়তে পারে। মূত্রাশয়ে রোগের সম্ভাবনা। ব্যবসার দিকে বাড়তি সুযোগ আসতে পারে। গঠনমূলক কাজের দ্বারা উন্নতি। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। সাধুসেবায় মনের শান্তি বৃদ্ধি। সপ্তাহের শেষের দিকে অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইন সংক্রান্ত কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে।

সিংহ

স্ত্রীর শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। মধুর কথা বলার জন্য ব্যবসার দিকে কোনও সুবিধা হতে পারে। চাকরির স্থানে বাড়তি কাজের চাপ বৃদ্ধি। অর্থের ব্যাপারে কোনও ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। সপ্তাহের মধ্যভাগে ব্যবসার দিকে কোনও পরিবর্তন। পিতার কোনও সম্পত্তির ব্যাপারে ভাই বোনের সঙ্গে আলোচনা। টিউমার জাতীয় রোগের কারণে অর্থ নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসার দিকে মনে শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে।

কন্যা

কোন খারাপ লোকের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও দুরূহ  কাজ করবার জন্য সুনাম বৃদ্ধি । সম্পত্তির ব্যাপারে ভাই বোনে বিশেষ আলোচনা । ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ । সঞ্চয় নিয়ে বাড়িতে কোনও আলোচনা । সপ্তাহের মধ্যভাগে কোনও আঘাতের দ্বারা রক্তপাত । দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। চাকরির জন্য যোগাযোগ । স্ত্রী নিয়ে কোনও বিবাদ । । বাড়তি কোনও খরচের জন্য মাথা গরম হতে পারে। সপ্তাহের শেষের দিকে সাবধানে থাকুন, বিপদ আসতে পারে। কোনও আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। অর্থের ব্যাপারে সুবিধা। 

তুলা

কর্মস্থানে কোনও জটিলতা কেটে যেতে পারে। বাড়িতে ব্যবসার বাড়তি সুযোগ আসতে পারে। শরীরে জ্বর থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। পথেঘাটে  সাবধানে চলুন। ব্যবসার দিকে বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বিদেশে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। সন্তানের জন্য কোনও খারাপ চিন্তা হতে পারে। সপ্তাহের কোনও এক সময় সম্মানহানির সম্ভাবনা। কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্কের জন্য মন খারাপ। 

বৃশ্চিক

ব্যবসার দিকে কোনও চাপ থেকে মুক্তি পেতে পারেন। কোনও নামী কর্মস্থানে কাজের ব্যাপারে আলোচনা। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। অপর কোনও ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। শত্রুর থেকে মুক্তিলাভের জন্য আইনি আলোচনা। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধুলোর দিকে শুভ পরিবর্তন। পেটের কোনও সমস্যা বাড়বে।

ধনু

পড়াশোনার জন্য সপ্তাহটি খুব ভাল। ব্যবসার দিকে চাপ বাড়তে পারে। কোনও রোগের কারণে কাজের ক্ষতি হতে পারে। এই সপ্তাহে কোনও সম্পত্তির ব্যাপারে অশান্তি বাড়তে পারে। আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। পূজা পাঠের জন্য বাড়িতে আলোচনা। কর্মস্থানে কোনও শত্রুর কারণে অশান্তি। সন্তানের বিবাহের ব্যাপারে খরচ বাড়তে পারে। মা বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসার দিকে কোনও বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি।

মকর

এই সপ্তাহে নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে। ব্যবসার দিকে চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে কোনও খরচের ব্যাপারে অশান্তি বাড়তে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। পিতার সঙ্গে কোনও আলোচনার ফলে বিপদ থেকে উদ্ধার। এই সপ্তাহে সাবধানে চলাফেরা করুন। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কিছু উন্নতি হতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে।

কুম্ভ

সপ্তাহের প্রথম দিকে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। ভুল কাজের জন্য একটু বিপদ। অর্থ নিয়ে চাপ বৃদ্ধি। স্বামী স্ত্রী একত্রে চেষ্টা সাফল্য আনতে পারে। ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন না। তবে কিছু পাওনা আদায় হতে পারে। বিবাহ জীবনে একটু বিঘ্ন থাকতে পারে। ব্যবহারে ত্রুটি থাকার জন্য প্রেমে অশান্তি। সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়বে। শিল্পীদের জন্য সাফল্যের সময়। ব্যবসার জন্য সময়  ভাল।

মীন

সপ্তাহের প্রথম দিকে বাড়িতে অনেক লোক আসতে পারে। কোনও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর কোনও ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। পিতামাতার জন্য কোনও ভাল ব্যবস্থা। হারানো কোনও সম্পত্তি পেতে পারেন। কোনও বাহন ক্রয় করার জন্য বাড়িতে আলোচনা। ভাই বোন সকলে মিলে কোনও ভ্রমণের যোগ। সপ্তাহের শেষে ব্যবসার দিকটা ভাল যাবে। আইনি কোনও কাজের জন্য আলোচনা।  ভাই বোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে কোনও বিবাদ। সম্মানহানি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। সপ্তাহের শেষের দিকে কোনও ক্ষতির সম্ভবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget