এক্সপ্লোর

WB Assembly session:দুপুরে শুরু বিধানসভার বাজেট অধিবেশন,সরকারের লেখা ভাষণ পাঠ করবেন রাজ্যপাল? জল্পনা তুঙ্গে

এরইমধ্যে শুধু রাজভবন-নবান্ন কিংবা রাজ্যপাল-তৃণমূলই নয়, রাজ্যপালের সঙ্গে বিধানসভার অধ্যক্ষেরও কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে

কলকাতা:আজ শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। একাধিক ইস্যুতে রাজভবন নবান্ন সংঘাত এখন তুঙ্গে। এই প্রেক্ষিতে প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন? তা নিয়ে তুঙ্গে জল্পনা। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এর আগে একদিনের জন্য অধিবেশন বসেছিল। এবার বাজেট অধিবেশনে করোনা বিধি মেনে বিধায়কদের বসার আসনও পুনর্বিন্যাস করা হয়েছে।  দুপুর ২টোয় শুরু হবে অধিবেশন। তার আগে বিধানসভা চত্বরে প্রস্তুতি চূড়ান্ত। ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। বিধানসভা ভবনে এসে প্রথমে বিআর অম্বেডকরের মূর্তিতে মাল্যার্পণ করবেন রাজ্যপাল।রাজ্য-রাজভবন ক্রমাগত সংঘাতের আবহেই শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। 

এরইমধ্যে শুধু রাজভবন-নবান্ন কিংবা রাজ্যপাল-তৃণমূলই নয়, রাজ্যপালের সঙ্গে বিধানসভার অধ্যক্ষেরও কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুদিন আগেই অধ্যক্ষদের ভার্চুয়াল বৈঠকে, লোকসভার অধ্যক্ষের কাছে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষাপটে অধ্যক্ষ-কে পাল্টা এই চিঠি দেন রাজ্যপাল। তিনি লেখেন, লোকসভার অধ্যক্ষের কাছে আপনার অভিযোগে আমি দুঃখিত।

চিঠির দ্বিতীয় পরিচ্ছেদে রাজ্যপাল অভিযোগ করে বলেছেন, আপনার (বিধানসভার অধ্যক্ষ) আচরণের ফলে একাধিকবার রাজ্যপালের দফতরের মর্যাদাহানি হয়েছে। সে বিষয়ের প্রতি আমি আপনার (বিধানসভার অধ্যক্ষ) দৃষ্টি আকর্ষণ করেছি। এমনকি, আগেভাগে জানিয়ে বিধানসভায় গিয়েও ভিতরে ঢুকতে পারিনি। কারণ মূল ফটক বন্ধ ছিল। সেদিন হতবাক হয়ে গেছিলাম।

শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় ভাষণ দেবেন রাজ্যপাল। কিন্তু, বিধানসভা সূত্রের খবর, কোভিডের কারণে এবার রাজ্যপালের বাজেট বক্তৃতা সম্প্রচার করা যাবে না। আর এই আবহেই বিধানসভার অধ্যক্ষকে লেখা চিঠিতে এর আগেরবারের প্রসঙ্গ তুলে রাজ্যপাল লিখেছেন, সংবিধানের ১৭৬ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ব্ল্যাক আউট করাটা জরুরি অবস্থার সামিল ছিল। যদিও, সেবার মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য দেখানো হয়েছিল।সব মিলিয়ে সংঘাতের আবহে শুক্রবার সবার নজর এখন বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget