এক্সপ্লোর

West Bengal Covid Hospital: কোভিড চিকিত্‍সা নিয়ে বড় সিদ্ধান্ত, বন্ধ হচ্ছে একাধিক কোভিড হাসপাতাল-সেফ হোম

 বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে কোভিড চিকিত্‍সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।  বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।                            

করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু’একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়।  করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।                     

আরও পড়ুন, 'হয় টিকা নিন, নয় মৃত্যুর জন্য প্রস্তুত হন', নাগরিকদের সতর্ক করল দেশ

এদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। শেষ বুলেটিনের থেকে যা সামান্য কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭ জন। তবে রবিবারের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ১৫। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে প্রাণ হারালেন ১৯ হাজার ৩৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬১৫ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১০,৪৬০। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, এপর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৯৪৫ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬৭৬ জন। মোট করোনামুক্তের সংখ্যা ১৫,৮৩,১১৮। ডিসচার্জ রেট ৯৮.৩০ শতাংশ।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget