এক্সপ্লোর

WB Election 2021:  মৃত্যুর মুখ থেকে ফিরেই ভোটপ্রচারে বাবু মাস্টার

১১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সর্বক্ষণ ঘিরে রেখেছিলেন তাঁকে...

সমীরণ পাল, বসিরহাট: প্রাণঘাতী হামলার একমাস পর উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাড়িতে ফিরলেন ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। 

ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তার ঘেরাটোপে ভোটের মুখে এলাকায় ফিরেই রোড শো করলেন বিজেপি নেতা। গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। 

নিরাপত্তার কড়া ঘেরাটোপ। আগে পিছে ঘুরছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালে যমে-মানুষে টানাটানির পর ভোট প্রচারে প্রত্যাবর্তন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের।

শনিবার প্রথমে বসিরহাট উত্তর কেন্দ্রের মুরারিশা চৌমাথা থেকে ভবানীপুরে ইছামতীর ঘাট পর্যন্ত রোড শো করেন তিনি। মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী-সমর্থকরা। 

নদী পেরিয়ে গেলেন হাসনাবাদের বাড়িতেও। ১১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সর্বক্ষণ ঘিরে রাখলেন তাঁকে। এদিন হিঙ্গলগঞ্জেও রোড শো করেছেন তিনি। 

গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিন তিনিও পদ্ম শিবিরে নাম লেখান। একসময় বসিরহাটের তৃণমূলের এই দাপুটে নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর অবশ্য নিজের এলাকায় বেশি থাকছিলেন না। 

গত ১৩ ফেব্রুয়ারি, বসিরহাটে সাংগঠনিক সভা সেরে ফেরার সময় বাবু মাস্টারের ওপর হামলা হয়। গাড়িতে করে কলকাতায় ফিরছিলেন বাবু মাস্টার। চালকের বাঁদিকে বসেছিলেন তিনি। পিছনের আসনে সহযোগী আনোয়ার হোসেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর লাউগাছি পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে স্পিড ব্রেকারে গাড়ির গতি কমিয়ে দেন চালক। 

ওই সময় বাইকে করে এসে গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি-বোমা ছুড়তে থাকে বেশ কয়েকজন দুষ্কৃতী। হামলায় গুরুতর জখম হন তিনি। 

কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রায় মৃত্যুর মুখ থেকে তাঁকে ফিরিয়ে আনেন চিকিৎসকরা। এরপরই তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেয় কেন্দ্র।

হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। মিনাখাঁর ইটভাঁটা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget