এক্সপ্লোর

WB Election 2021:  'মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন', রাজ্যকে তোপ দিলীপের

 'কত সমস্যায় পড়লে মানুষ দুর্গন্ধযুক্ত নালায় নামে, গোটা রাজ্যেই শিক্ষকদের এই দুরবস্থা', দাবি বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা:  চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে পার্শ্ব শিক্ষকদের প্রতিবাদকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

বুধবার সকালে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন। কত সমস্যায় পড়লে মানুষ দুর্গন্ধযুক্ত নালায় নামে। গোটা রাজ্যেই শিক্ষকদের এই দুরবস্থা। 

গতকালও দিলীপ ঘোষ এই ইস্যুতে রাজ্যকে আক্রমণ করে বলেছিলেন, বাংলায় শিক্ষকদের দুর্দশা, মাসের পর মাস ধর্না দিচ্ছেন, দিদিমণি প্রতিশ্রুতি দিয়েছেন, রাখতে পারেননি, বিশ্বাসভঙ্গের জন্য এধরনের কাজ হচ্ছে।

গতকাল ১১টা নাগাদ চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় আচমকা নেমে পড়েন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্রদের একাংশ।

গলা জল ঠেলে এগোতে থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।  ভিভিআইপি জোনে পাঁচজন শিক্ষক-শিক্ষিকার এমন মেজাজ দেখে কার্যত হকচকিয়ে যান পুলিশকর্মীরা।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জল থেকে তোলেন পাঁচ শিক্ষক-শিক্ষিকাকে। 

শিক্ষক ইস্যুর পাশাপাশি, বাম-কংগ্রেস জোট নিয়েও এদিন কটাক্ষের সুর শোনা যায় বিজেপি রাজ্য সভাপতির গলায়। বলেন, এই জোট সাধারণ মানুষের বা কর্মীদের হচ্ছে না, কয়েকজন নেতার অস্তিত্ব রক্ষার জোট হচ্ছে। গত নির্বাচনে কংগ্রেস হাফ আর সিপিএম সাফ হয়েছে। এবারও দুই দলের একই অবস্থা হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ও বেশ কয়েক দফা আলোচনার পর অবশেষে মঙ্গলবার বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত হয়। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াই। আসন সমঝোতা চূড়ান্ত করার পর আলিমুদ্দিনে পাশাপাশি বসে এই বার্তা দেয় বাম-কংগ্রেস। বে জোটে আগ্রহী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে ক’টি আসন ছাড়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।

মুম্বইয়ে মিঠুন চক্রবর্তী-মোহন ভাগবত সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আরএসএস অরাজনৈতিক সংগঠন। আরএসএস প্রধান বহু মানুষের কাছে যান, বাংলার বিশিষ্ট মানুষদের সঙ্গে আগেও দেখা করেছেন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। 

গতকাল সকালে মিঠুন চক্রবর্তীর বাড়িতে যান মোহন ভাগবত। মিঠুন চক্রবর্তীর মাড আইল্যান্ডের বাংলোতে প্রায় একঘণ্টা বৈঠক হয়। বাংলায় বিধানসভা ভোটের আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা হয়েছে। 

অন্যদিকে, ভোটের মুখে জিতেন্দ্র তিওয়ারিকে তৃণমূলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব প্রসঙ্গে কটাক্ষ শোনা যায় দিলীপ ঘোষের গলায়। বলেন, বহু নেতাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে টিঁকিয়ে রাখা হচ্ছে। তাঁরা এতবছর ধরে যে দুর্ব্যবহার সহ্য করেছেন, তাঁরা তা এই ললিপপ পেয়ে ভুলে যাবেন না। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget