এক্সপ্লোর

WB Election 2021: আগে কেন্দ্রীয় বাহিনী এনে চমক-ধমকের পরিকল্পনা বিজেপি-র, অভিযোগ তৃণমূল বিধায়কের

আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, ‘‘নির্বাচন তো এখনও ঘোষনা হয়নি তার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ধমক-চমক দেখানোর পরিকল্পনা করছে বিজেপি, তবে এসব করে কোনও লাভ হবে না। বাংলায় তৃণমূলই ক্ষমতায় থাকবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে ৷’’

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিধানসভা ভোটের জন্য শনিবার প্রথম দফায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে। আর এনিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি দাবি করেছেন, বাংলায় তাঁরাই ক্ষমতায় থাকবেন। ভয় পেয়েই বিরোধিতা করছেন বিধায়ক, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগে শনিবারই, বাংলায় প্রথম দফায় এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আস্থা ফেরাতে শুরু হয়েছে রুট মার্চ। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী আসতে না আসতে এনিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।

এদিন জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে পুজো দিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপিকে তুলোধনা করেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, ‘‘নির্বাচন তো এখনও ঘোষনা হয়নি তার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ধমক-চমক দেখানোর পরিকল্পনা করছে বিজেপি, তবে এসব করে কোনও লাভ হবে না। বাংলায় তৃণমূলই ক্ষমতায় থাকবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে ৷’’

কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবশ্য এর আগেও একাধিকবার তোপ দেগেছে তৃণমূল। ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার পৈলানের জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘’কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে, ভয় পাবেন না, বেশি ভয় দেখালে বাড়ির মেয়েরা খুন্তি নিয়ে দাঁড়াবে, নিজের এলাকায় নজর রাখুন, অনেক জায়গায় টাকা দেওয়া হচ্ছে ৷’’

শাসক দলের তরফে একের পর এক আক্রমণ ধেয়ে আসতেই, এনিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। জলপাইগুড়ির বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তী জানান, ‘‘কেন্দ্রীয় বাহিনি বিজেপি ঠিক করেনি এটা নির্বাচন কমিশন ঠিক করেন কারণ বিগত দিনে ভোটে যেভাবে সন্ত্রাস হয়েছে সেই কারণেই এটা কেন্দ্রের সিদ্ধান্ত এখানে বিজেপির কথায় বাহিনি আসছে না।’’

সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যুযুধান দুই শিবিরের তরজায় সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget