এক্সপ্লোর

কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল, তোপ রাজ্যপালের, পাল্টা সৌগত

গতকাল শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন রাজ্যপাল।

শিলিগুড়ি: একমাসের উত্তরবঙ্গ সফরে গিয়েই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। আজ শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্য বিরোধিতা রাজ্যের। সঙ্কটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে ভুগেছেন রাজ্যের মানুষ।’ রাজ্যপাল আরও বলেন, ‘আমার কাছে রিপোর্ট এসেছে, উত্তরবঙ্গে সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত। দার্জিলিঙের এসপি-ডিএম-কে বলছি, রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। আমলাদেরও একই কথা বলছি।’ পাল্টা রাজ্যপালের সমালোচনা করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, ‘রাজ্যের হাতে আয়ুষ্মান প্রকল্পের চেয়ে ঢের ভাল প্রকল্প আছে। কৃষকদের হাতে টাকাও পৌঁছে দেওয়া হয়েছে। কেন ওঁর কথা শুনে চলবেন ডিএম-এসপি-রা? পাহাড়ে গিয়েই ষড়যন্ত্রের চেষ্টা করছেন রাজ্যপাল।’ গতকাল শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন রাজ্যপাল। তিনি একমাস পাহাড়ে থাকবেন। বিমল গুরুঙ্গের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত মেলার পর, ফের উত্তপ্ত হতে শুরু করেছে পাহাড়। গুরুঙ্গ অনুগামীদের সঙ্গে বিনয় তামাঙ্গের অনুগামীদের চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের টানা একমাসের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget