এক্সপ্লোর

West Burdwan: ভ্যাকসিনকাণ্ডে বিতর্কে জড়ানো তবস্সুম আরাকে পুনরায় অফিসে আসার অনুমতি, বিক্ষোভ কংগ্রেসের

তবস্সুম আরার অফিসের দরজায় কালো পতাকা লাগিয়ে দেওয়া হয়...

কৌশিক গাঁতাইত, আসানসোল: ভ্যাকসিনকাণ্ডে বিতর্কে জড়ানো আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য তবস্সুম আরাকে পুনরায় অফিসে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এদিন এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ শেষে তবস্সুম আরার অফিসের দরজায় কালো পতাকা লাগিয়ে দেওয়া হয়।

গত ৩ জুলাই একটি ভ্যাকসিন সেন্টারে এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে বিতর্ক জড়িয়েছিলেন আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরা।

পুরসভার পক্ষ থেকে টিকাকরণ কেন্দ্রে আয়োজন করা হয়। সেই ক্যাম্পে গিয়েছিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবস্সুম আরা। 

ওই কেন্দ্রে হঠাৎই স্বাস্থ্যকর্মীর থেকে সিরিঞ্জ নিয়ে নেন তিনি। স্বাস্থ্য কর্মীদের সামনেই সিরিঞ্জ নিয়ে টিকা দেন তবস্‍‍সুম আরা। চিকিত্‍সক নন তবস্সুম। তাঁর নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। তাও তবস্সুম ভ্যাকসিন দিয়ে দেওয়ায় শুরু বিতর্ক হয়। 

পরের দিন, তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে, আসানসোল-দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেয় বিজেপি। সখানে বলা হয়, ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে তবস্সুম আরাকে। নাহলে রাস্তা অবরোধ করা হবে। 

নিজে থেকে কাউকে ভ্যাকসিন দিয়ে, এবার তিনি যা করেছেন, তাতে ক্ষুব্ধ তাঁর দলের নেতারাই। এই ঘটনার পর পৌরনিগমের তরফে তবস্সুম আরাকে শোকজ করার পাশাপাশি তাঁকে অফিস আসতে নিষেধ করা হয়েছিল।

প্রায় একমাস পর আসানসোল পৌরনিগমের তরফে তবস্সুম আরাকে সোমবার থেকে অফিস আসার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার, আসানসোল পৌরনিগমে তবস্সুম আরা আসেননি। এদিন পৌরনিগমে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি কংগ্রেসের তরফে তবস্সুম আরার অফিসের দরজায় কালো পতাকা লাগিয়ে দেওয়া হয়।

কংগ্রেস নেতৃত্বের দাবি, তবস্সুম আরাকে কোনওভাবেই চেয়ারে বসতে দেওয়া হবে না। অন্যদিকে, তবস্সুম আরার দাবি, তাঁকে আবার তাঁর জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তার জন্যই তিনি কাজে যোগ দিয়েছেন।

তিনি জানান, শোকজের জবাব দিয়েছেন পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে। তারপরেই তাঁকে কাজে যোগ দিতে বলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget