News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

বিচারকের উদ্যোগে হোটেলে থেকে মিটমাটের দু’মাসের মধ্যেই ফের সম্পর্কে ফাটল বীরভূমের দম্পতির

FOLLOW US: 
Share:
বীরভূম: বিচারকের উদ্যোগে জুড়েছিল প্রায় ভাঙতে বসা সম্পর্ক। কিন্তু, ভিতরে ভিতরে ফাটল যে রয়েই গিয়েছিল, তা পরিষ্কার হয়ে গেল দু’মাসের মধ্যেই। ফের স্বামী-শ্বশুরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সিউড়ি আদালতের দ্বারস্থ হলেন গৃহবধূ অহনা দাস। কে এই অহনা দাস? ১৭ জানুয়ারি সিউড়ি আদালতে স্বামী গৌতমের থেকে বিবাহ বিচ্ছেদ চান তিনি।কিন্তু, বিচারক দম্পতিকে বলেন, আপনারা তিনদিন সিউড়ির একটি ভাল হোটেলে থাকুন। যাবতীয় খরচ আমার। দু’জনে একসঙ্গে থাকার পর কী মনে হল ১৯ জানুয়ারি আমায় জানাবেন।সেই তিন দিনেই মুছে যায় সব অভিমান। আদালতে হাজির হয়ে গৌতম-অহনা জানান,তাঁদের সমস্যা মিটে গিয়েছে। তাঁরা একসঙ্গে থাকতে চান। একসঙ্গে বাড়িও ফিরে যান তাঁরা। কিন্তু, অহনার দাবি, ক’দিন যেতে না যেতেই ফের তাঁর ওপর মানসিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুর। অসুস্থ হয়ে বাবার বাড়িতে চলে গেলে শ্বশুরবাড়িতে কেউ তাঁর খোঁজও নেয়নি। অভিযোগ জানিয়ে ফের সিউড়ি আদালতের বিচারককেই চিঠি দেন অহনা। বিচারক পুরো বিষয়টা জেলা আইনি পরিষেবা কেন্দ্রে পাঠান। সোমবার গৌতম-অহনাকে ডেকে পাঠানো হয়। গৌতম এলেও, অহনা অসুস্থতার কারণে আসতে পারেননি। দু’জনকে ফের আরেকদিন ডেকে পাঠানো হবে বলে আদালত সূত্রে দাবি। তবে এসব নিয়ে গৌতম বা তাঁর পরিবারের সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Published at : 20 Mar 2018 01:57 PM (IST) Tags: crack relation couple Divorce Birbhum

সম্পর্কিত ঘটনা

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ

Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ

Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

বড় খবর

ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD

Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD