এক্সপ্লোর

LPG Cylinder crisis: গ্যাস সঙ্কটের জন্য ইনস্ট্যান্ট ফুডের বিক্রি তুঙ্গে ! কোন কোন খাবারের দিকে ঝুঁকছে মানুষ ?

LPG Cylinder crisis: গ্যাসের সঙ্কটের কারণে মানুষ প্যাকেটজাত খাবার খাওয়ার দিকে ঝুঁকছে বেশি ! কারণ কী ?

দিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে তৈরি হওয়া এলপিজির সঙ্কট সরাসরি প্রভাব ফেলেছে রান্নাঘরে। যার কারণে দেশের বহু শহরে বন্ধ হয়ে গেছে হোটেল-রেস্তোরাঁ। তালা ঝুলছে ফুটপাথের ছোটো ছোটো খাবারের দোকানে। শহরের পাশাপাশি বন্ধ হয়ে গেছে গ্রামের ছোটোখাটো হোটেলগুলোও। কাজ হারিয়েছেন বহু মানুষ। 

গ্যাস সিলিন্ডার না পেয়ে বিকল্প হিসেবে মানুষ ঝুঁকেছে ইনডাকশনের দিকে। যার ফলে লাভবান হচ্ছে ই-কমার্স সংস্থাগুলো। একটি সূত্র মারফত জানা গেছে, মানুষ এই মুহূর্তে প্যাকেটজাত খাবার খাওয়ার দিকে ঝুঁকছে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইন্ডিয়ার মতে, তাদের প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত খাবার, স্ন্যাকস এবং পানীয়ের মতো জিনিসগুলোর বিক্রি এক ধাক্কায় ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে, এই প্যাকেটজাত খাবার বিক্রির প্রবণতা শুধু বড় বড় মেট্রো শহরগুলিতে দেখা যাচ্ছে এমনটা কিন্তু একদমই নয়।  বরং হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরগুলির পাশাপাশি ছোটো ছোটো শহর ও গ্রাম গুলোতেও বিক্রির পরিমান বাড়ছে।  অ্যামাজন ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, "গত কয়েক সপ্তাহ ধরে, আমরা রেডি-টু-কনজিউম খাবারের চাহিদার ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করেছি, যেগুলি তৈরি করতে খুব কম সময় লাগে। ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত খাবার, স্ন্যাকস এবং পানীয়ের মতো খাবারগুলো প্রায় ১৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে।"

উল্লেখ্য, রেডি-টু-কনজিউম খাবারের চাহিদা বৃদ্ধির পাশাপাশি খাবার তৈরির ক্ষেত্রে গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকেই ঝুঁকেছেন মানুষ। অনলাইন প্ল্যাটফর্মগুলি জানিয়েছে, মানুষের এই চাহিদার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতির বিক্রি প্রায় ২০ গুণ বেড়েছে। এই অবস্থায় গ্যাস কীভাবে সাশ্রয় করবেন তার জন্য BPCL- কিছু টিপস শেয়ার করে জানিয়েছে, এইগুলি মেনে চললে, এই সঙ্কটের সময়ে গ্যাস সাশ্রয় করতে পারবেন গৃহস্থ ও গ্রাহকরা। 

১.  BPCL-এর দাবি, রান্নার গ্যাস সাশ্রয় করার ক্ষেত্রে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করুন। 
২. BPCL -এর দাবি, অল্প আঁচে রান্না করলে ২৫ শতাংশ পর্যন্ত এলপিজি সঞ্চয় করা যাবে। 
৩. গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাড়িতে একটি বৈদ্যুতিক ইন্ডাকশন স্টোভ রাখুন। চেষ্টা করুন এতে রান্না করার। 
৪. চাল হোক বা ডাল, রান্নার ৩০ থেকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখুন। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে সেদ্ধ ও রান্না করতে পারবেন। 
৫. কড়াইতে রান্নার সময় সব সময় চাপা দিয়ে রান্না করুন। এতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। ফলে আপনি গ্যাস সাশ্রয় করতে পারবেন।

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget