এক্সপ্লোর

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে ঝাঁঝ বাড়ছে পড়ুয়া আন্দোলনের, এরই মধ্যে মোদির বার্তা, কী জানিয়েছেন তিনি?

এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কোনও কিছুই আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ নয়।'

কলকাতা: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকায় প্রশ্নফাঁসের অভিযোগ...আর এই নিয়ে দিল্লিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সোমবার প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। NEET-এ প্রশ্নফাঁসে উত্তাল দেশ, এবার ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের।       

এই প্রেক্ষাপটেই এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কোনও কিছুই আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নফাঁসের তদন্তে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে চাইছি। যারা আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাদের ছাড়া হবে না', প্রশ্নফাঁসকাণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।                                            

এদিকে, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে পোস্টের পরেই পাল্টা পোস্ট রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা বলেন, 'আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সবথেকে বেশি ক্ষতি করেছেন। আমাদের শিক্ষাব্যবস্থাকে আপনি দখল হতে ও ধ্বংস করতে উৎসাহ দিয়েছেন। এর জন্য যারা দায়ী, তাদের আপনি রক্ষাও করেছেন। পড়ুয়াদের দাবি পরিষ্কার, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, ছাত্রদের কাছে দুঃখপ্রকাশ করুন। যারা পড়ুয়াদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন'।                                    


বিজেপি জমানায় এই প্রথম তো প্রশ্নফাঁস হয়নি। আপনি ক্ষমতায় রয়েছেন। মানুষ আপনার কাছে জবাব চায়। এ-নিয়ে আলোচনাই চায় না সরকার, মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদবের।                                                      

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget