এক্সপ্লোর

Sujata Mandal Joins TMC: প্রত্যাঘাত তৃণমূলের, ঘাসফুলে যোগ দিলেন সুজাতা মণ্ডল খাঁ, বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খাঁ

প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৈরি করে নেবেন, আশা প্রকাশ করেছেন তিনি।

কলকাতা: অমিত শাহ কলকাতা ছাড়ার একদিনের মধ্যেই পদ্ম শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সৌমিত্রের যেদিন সুবুদ্ধি হবে, তিনিও সেদিন ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি। সৌমিত্র-সুজাতা দুজনেই আগে তৃণমূল করতেন, সেখান থেকে যান বিজেপিতে। আদালতের নির্দেশে সৌমিত্র ভোটের সময় বিষ্ণুপুরে ঢুকতে পারেননি, তাঁর হয়ে কার্যত একাই বিজেপির প্রচার সামলান সুজাতা মণ্ডল খাঁ। ভোটের দিনও তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে একা লড়তে দেখা যায় তাঁকে। ভোটে জেতার জন্য যাবতীয় কৃতিত্ব সৌমিত্র স্ত্রীকেই দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক মহলের ধারণা, অনেকটা সে কারণে সুজাতার এই সিদ্ধান্ত। এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরই সুজাতা মণ্ডল খাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সুজাতা তৃণমূলে যোগ দিতেই সিদ্ধান্ত, দাবি সৌমিত্রর। শুভেন্দু অধিকারীকে বিজেপিতে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুজাতা। বলেন, বিজেপি তৃণমূলের লোকদের মুখ্যমন্ত্রিত্ব, উপমুখ্যমন্ত্রিত্বের লোভ দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের প্রতিমূর্তি, তিনি তাঁর সেনানী। শুভেন্দু ধান্দাবাজ, তাঁকে নেতা বলে মানি না। তাঁর অভিযোগ, অযোগ্য লোকেদের ঠাঁই দেয় বিজেপি। তৃণমূলে যে সব লোকেরা দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে গেলে তাঁরা কী করে শুদ্ধ হয়ে যাবেন? আমাদের মত যাঁরা পরিশ্রম করে, রক্ত দেয়, দলের জন্য ত্যাগ করে তাদের জায়গা দেয় না। অন্য দলের থেকে লোক ভাঙিয়ে এনে অযোগ্য লোকেদের জায়গা দেয়। সৌমিত্রও কি তৃণমূলে ফিরবেন? সুজাতা বলেছেন, সৌমিত্রের যেদিন সুবুদ্ধি হবে, বুঝতে পারবেন তিনি কোন দলের যোগ্য সেদিন তিনি ফিরবেন। যে দলের বিরুদ্ধে এতদিনের লড়াই, কেন সেখানেই ফিরলেন? সুজাতা বলেছেন, বিজেপিতে তাঁর সম্মান, মর্যাদা হানি হচ্ছিল, মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হলে সেখানে থাকা যায় না। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৈরি করে নেবেন, আশা প্রকাশ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Riyadh Airport Blast: রিয়াধ বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ! যাত্রীদের সামনে আচমকা বদলে গেল সব, তুমুল চাঞ্চল্য
রিয়াধ বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ! যাত্রীদের সামনে আচমকা বদলে গেল সব, তুমুল চাঞ্চল্য
CJP Protest: 'রোজ যন্তর মন্তর যাব, যতদিন না জ্ঞানেশ কুমার...' ফের হুঁশিয়ারি ককরোচদের
CJP Protest: 'রোজ যন্তর মন্তর যাব, যতদিন না জ্ঞানেশ কুমার...' ফের হুঁশিয়ারি ককরোচদের
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget