এক্সপ্লোর

Budget Session 2023:নিয়োগ-দুর্নীতি নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ সুকান্ত-লকেটদের

State BJP Agitate:সংসদ চত্বরে রাজ্যের নিয়োগ-দুর্নীতি নিয়ে বিক্ষোভ সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়। পোস্টার নিয়ে স্লোগান পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সংসদ চত্বরে (Parliament Complex) রাজ্যের নিয়োগ-দুর্নীতি নিয়ে বিক্ষোভ (BJP Agitates) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পোস্টার নিয়ে স্লোগান পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আজ চতুর্থ দিন। সেদিনও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। আজকের অধিবেশনে যোগ দেওয়ার কথা রাহুল গাঁধীর। এর মাঝে সংসদে একলা চলো নীতি নিয়েছে তৃণমূল। আজ নিয়ে পরপর ৩ দিন কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে অংশ নিলেন না তৃণমূল সাংসদরা। গতকাল ১৮টি বিরোধী দলের ইডি অফিস অভিযানেও অনুপস্থিত ছিল তৃণমূল। মূল্য়বৃদ্ধির প্রতিবাদে আলাদাভাবে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। ব্রিটেন সফরে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করুন রাহুল গাঁধী, দাবি বিজেপির। আদানি ইস্যু থেকে নজর ঘোরাতে এমন আচরণ করছে শাসক দল, অভিযোগ কংগ্রেসের।

কী করল বিজেপি?
গত দুদিন গাঁধীমূর্তির সামনে তৃণমূল ধর্না দিয়েছিল। এদিন পোস্টার-স্লোগানে সরব হতে দেখা গেল বিজেপিকে। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে এদিনের বিক্ষোভে। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদাররা এই বিক্ষোভে অংশ নেন। মূল প্রশ্ন ছিল একটাই, যেখানে এত বড় দুর্নীতির অভিযোগ সেখানে মুখ্য়মন্ত্রী কেন জবাব দিচ্ছেন না? বিষয়টি নিয়ে যে লোকসভা-রাজ্যসভাতেও বঙ্গ বিজেপি সরব হবে, সে কথাও জানানো হয়েছে। বস্তুত, গত কয়েক দিন ধরেই বিদেশে রাহুল গাঁধীর মন্তব্য ঘিরে তোলপাড় সংসদ। বিজেপির দাবি, ওয়েনাড়ের সাংসদকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। সেই দাবি পত্রপাট খারিজ করেছে হাতশিবির।  

কী বলল কংগ্রেস?
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং যত বার বিদেশে গিয়েছেন, চিন গিয়েছেন, দেশবাসীর সমালোচনা করেছেন', বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর দাবি, দক্ষিণ কোরিয়া সফরেও ভারতবাসীর 'অপমান' করেছেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহি, কানাডা সর্বত্রই এক ঘটনা ঘটে বলে অভিযোগ খাড়্গের। সঙ্গে প্রশ্ন, 'আমরা এই দেশে জন্মে কী এমন অপরাধ করেছি?' লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর স্পষ্ট বক্তব্য, 'সাহস থাকলে সংসদে আসুন। সেখানে রাহুল গাঁধীও থাকবেন, মোদিজিও থাকুন। দেশবাসী ফয়সালা করবেন, রাহুল ভুল করেছেন কিনা।' 

কী বলেছিলেন রাহুল:
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় পেগাসাসের (Pegasus) প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রকে নিশানা করেছিলেন কংগ্রেস সাংসদ। অভিযোগ করেছিলেন, ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে। তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। আরও অনেক রাজনীতিবিদদের ফোনেও পেগাসাস ছিল। রাহুলের দাবি, গোয়েন্দা কর্তাদের একাংশ তাঁকে ফোন করে বলেছিলেন, ফোনে যা বলছেন তা নিয়ে সতর্ক থাকুন, তাঁর ফোন রেকর্ড করা হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন:প্রচণ্ড ব্যস্ত শাহরুখ, তাই দেবই ভরসা! অভিনব প্রস্তাব মমতার

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget