এক্সপ্লোর

Mamata Banerjee: প্রচণ্ড ব্যস্ত শাহরুখ, তাই দেবই ভরসা! অভিনব প্রস্তাব মমতার

Dev Adhikari: এ নিয়ে তাঁর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কলকাতা: অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে (Dev Adhikari) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দেবকে রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব। নবান্ন সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠকে দেবকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর। সেখানে উপস্থিত ছিলেন দেবও। তবে এ নিয়ে তাঁর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। এতদিন বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যেত শাহরুখ খানকে।

দেবকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন মমতা

বুধবার নবান্নের সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন দেব, বাবুল সুপ্রিয় এবং বাকি সকলেই। বৈঠক চলাকালীনই দেবকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন মমতা। বলেন, "আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে!"

এই মুহূর্তে বাংলার পর্যটন বিভাগের দায়িত্বে বাবুল সুপ্রিয়। তাঁর সামনেই দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা বলেন মমতা। তিনি বলেন, "এই দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করো তো তোমরা! আগে একটা ভাল করে পর্যটন নিয়ে ভিডিও বানিয়ে নাও। তার পর দেবরা মিলে করুক।"

আরও পড়ুন: West Bengal Landbank: রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত, অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি

এ নিয়ে দেবের মতামতও চান মমতা। প্রশ্ন করেন, "দেব তুমি কিছু বলবে?" তাতে হেসে ফেলেন দেব। এদিক ওদিক তাকিয়ে জবাব দেন, "না না, কিছু বলব না।" তবে মমতার এই প্রস্তাব মনঃপুত হয় সভাকক্ষে উপস্থিত প্রায় সকলেরই। সকলেই মমতার প্রস্তাবে সায় দেন। হাসিমুখে সম্মতি দেন। তাতে কার্যতই লজ্জা পেতে দেখা যায় দেবকে। 

কলকাতায় শাহরখ এলে মমতার সঙ্গে দেখা বাধ্যতামূলক

উল্লেখ্য়, বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে বরাবরই সুসম্পর্ক মমতার। কলকাতায় শাহরখ এলে, মমতার সঙ্গে দেখা বাধ্যতামূলক। বাংলার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দেখা গিয়েছে শাহরুখকে। তার জন্য সুদীর্ঘ একটি প্রচারমূলক ভিডিও-ও শ্যুট করেন শাহরুখ, যাতে কলকাতার ট্রামেও চাপেন তিনি। বাংলাকে উল্লেখ করেন 'দেশের সবচেয়ে মিষ্টি অংশ' হিসেবে। ফি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও শাহরুখের উপস্থিতি বাঁধাধরা। সেই আবহেই এ বার দেব-কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিলেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget