এক্সপ্লোর

Sukhoi Su-30 MKI Crashed : আশঙ্কা ছিলই, সুখোই-৩০ MKI যুদ্ধবিমান ভেঙে মৃত্যু দুই পাইলটের !

Assam News : গতরাতে অসমের কার্বি অ্যাংলং এলাকায় ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।

জোরহাট (অসম) : অসমে সুখোই-৩০ MKI যুদ্ধবিমান ভেঙে পড়ার পর হদিশ মিলছিল না দুই পাইলটের। তাই খারাপ কিছুর আশঙ্কা ছিল। এবার সামনে এল মর্মান্তিক বিষয়টি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার ওই দুই পাইলটের। গতরাতে অসমের কার্বি অ্যাংলং এলাকায় ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, "IAF-এর সকল কর্মী আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন এবং এই শোকের সময়ে শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছেন।"

 

গতকাল সন্ধেয় অসমের জোরহাট থেকে নিখোঁজ হয়ে যায় যুদ্ধবিমানটি। তারপর থেকে এর খোঁজ চলছিল। শেষমেশ জানা যায়, যুদ্ধবিমানটি ভেঙেই পড়েছে। কার্বি অ্যাংলং এলাকায় সেটি আছড়ে পড়ে বলে জানিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তল্লাশি অভিযান শুরু হয়। বিমানটিতে প্রশিক্ষণের কাজ চলছিল। জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে সেটি ভেঙে পড়ে। যদিও যুদ্ধবিমানে থাকা দুই পাইলট সম্বন্ধে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। 

অসমের জোরহাটের বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ানে কিছুক্ষণের মধ্যেই গতকাল সন্ধেয় রাডার যোগাযোগ হারিয়ে ফেলে সুখোই-৩০ MKI যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযাগ শুরু করা হয় বলে আধিকারিকরা আগেই জানিয়েছিলেন। প্রতিরক্ষা আধিকারিকদের মতে, রাডারের সঙ্গে যোগাযোগ হারানোর আগে সন্ধে ৭টা ৪২ মিনিট নাগাদ গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগযোগ ছিল বিমানটির। এদিকে সন্ধের সেই সময় নাগাদই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কার্বি অ্যাংলং  জেলায় নীলিপ ব্লকের শোনা যায় শব্দ।

কার্বি অ্যাংলং-এর স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, "আমরা সন্ধেয় একটা যুদ্ধবিমান দেখতে পাই, সেটা নীচে নেমে আসছিল। তারপরেই একটা তীব্র শব্দ শোনা যায় এবং বিস্ফোরণ। চৌকিবালা থানা থেকে পুলিশ এসেছে। ওরা হেলিকপ্টার থেকে খোঁজ চালাচ্ছে।" Assam News

 

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget