এক্সপ্লোর

Farmers Agitation: কেন্দ্রের কৃষি আইন সমর্থনের পর ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা সানি দেওলকে, ঘিরে থাকবে ১১ নিরাপত্তারক্ষী

গত সপ্তাহে তিনি ট্যুইট করে বলেন, সমস্যটা কৃষকদের সঙ্গে সরকারের, কিন্তু কিছু লোক গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। ৬৪ বছর বয়সি সানি লেখেন, আমি জানি অনেকেই পরিস্থিতির ফায়দা তুলতে চায়, সমস্যা তৈরি করতে চাইছে। তারা চাষিদের কথা ভাবছে না।

নয়াদিল্লি: কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতি সমর্থন জানানোর পরপরই বাড়ল সানি দেওলের নিরাপত্তা। বলিউড অভিনেতা তথা গুরদাসপুরের বিজেপি এমপি এবার থেকে ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা পাবেন। সর্বক্ষণ তাঁকে ঘিরে থাকবে ১১ জন নিরাপত্তারক্ষীর বলয়, যাঁদের দুজন কম্যান্ডো, বাকিরা পুলিশকর্মী। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লির বাইরে জমায়েত করে জাতীয় সড়কে বসে আছেন পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের চাষিরা। এই ইস্যুতে সানির স্পষ্ট অবস্থান কী, তা প্রকাশ্যে আসেনি। কেন তিনি নীরব, সেই প্রশ্ন উঠতে শুরু করে। গত সপ্তাহে তিনি ট্যুইট করে বলেন, সমস্যটা কৃষকদের সঙ্গে সরকারের, কিন্তু কিছু লোক গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। ৬৪ বছর বয়সি সানি লেখেন, আমি জানি অনেকেই পরিস্থিতির ফায়দা তুলতে চায়, সমস্যা তৈরি করতে চাইছে। তারা চাষিদের কথা ভাবছে না। তাদের নিজস্ব এজেন্ডা থাকতে পারে। আমি আমার দল, চাষিদের সঙ্গে আছি, সবসময় কৃষকদের সঙ্গেই থাকব। আমাদের সরকার সবসময়ই চাষিদের মঙ্গল, সমৃদ্ধির কথা ভাবে। আমি নিশ্চিত, কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার সঠিক পদক্ষেপই করবে। চাষিরা কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এই আশঙ্কায় যে, এতে তাঁরা যে নিশ্চিত ন্যূনতম আয় বা ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) রক্ষাকবচ পেয়ে আসছেন, তা বন্ধ হয়ে যাবে, তাঁরা বড় কর্পোরেটদের শোষণের মুখে পড়বেন। তবে সানি মোদি সরকারের পক্ষে দাঁড়ালেও তাঁর বাবা অতীতের বলিউড তারকা ধর্মেন্দ্র, যিনি নিজেও ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপি সাংসদ ছিলেন, প্রকাশ্যেই বলেন, আমার কৃষক ভাইদের কষ্ট দেখে কান্না পাচ্ছে। রাজস্থানের বিকানেরের প্রাক্তন সাংসদ, ৮৫ বছরের ধর্মেন্দ্র আগেও ট্যুইট করে দাবি করেছিলেন, সরকারের উচিত দ্রুত সঙ্কট মোচনে উদ্যোগী হওয়া। যদিও ট্রোলিংয়ের মুখে তিনি সেই ট্যুইট মুছে দেন। ধর্মেন্দ্রর স্ত্রী, হেমামালিনী, যিনিও বিজেপি সাংসদ, কিন্তু কৃষক বিক্ষোভের ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget