এক্সপ্লোর

Jim Corbett National Park: জাতীয় অরণ্যে নির্বিচারে বৃক্ষনিধন, বেআইনি নির্মাণ, কমিটি গড়ার নির্দেশ কোর্টের

Supreme Court: জিম করবেট জাতীয় অরণ্যে নির্বিচারে বননিধন এবং বেআইনি নির্মাণের অভিযোগ।

নয়াদিল্লি: জাতীয় অরণ্যে নির্বিচারে বৃক্ষনিধন এবং বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ‘মহাভারত’কে উদ্ধৃত করে বন্যপ্রাণ এবং অরণ্যকে রক্ষা করার নিদান শীর্ষ আদালতের। অবিলম্বে পদক্ষেপ করার পাশাপাশি, যে বা যাঁরা সর্বনাশের জন্য দায়ী, তাঁদের থেকে ক্ষতিপূরণ আদায় করার নির্দেশ দেওয়া হল। পাশাপাশি কেন্দ্রকে বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দিল শীর্ষ আদালত। (Jim Corbett National Park)

জিম করবেট জাতীয় অরণ্যে নির্বিচারে বৃক্ষনিধন এবং বেআইনি নির্মাণের অভিযোগ। সেই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরিবেশকর্মী তথা আইনজীবী গৌরব বনশল। জিম করবেট জাতীয় অরণ্যের ভিতরে উত্তরাখণ্ড সরকার যে টাইগার সাফারি এবং চিড়িয়াখানা গড়ে তার ভিতর পশুদের খাঁচাবন্দি করার প্রস্তাব এনেছে, তার বিরোধিতা করে আদালতে যান বনশল।(Supreme Court)

বুধবার বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি চলছিল। সেখানে উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিংহ রওয়ত এবং তদানীন্তন ডিভিশনার ফরেস্ট অফিসার কিসান চাঁদকে তীব্র ভর্ৎসনা করে আদালত। আদালত জানায়, এঁরা নিজেদেরই আইনের ঊর্ধ্বে ভেবে বসেছিলেন। তাই নিয়ম-কানুনের তোয়াক্কা না করে জিম করবেট জাতীয় অরণ্যে নির্বিচারে বৃক্ষনিধন করেছেন।

আরও পড়ুন: Chandrayaan-4 Mission: একযাত্রায় দু’দফায় উৎক্ষেপণ, ঠিক যে কারণে চন্দ্রযান-৪ অভিযান জটিল

আগে থেকেই এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). আদালত এদিন জানায়, আরও অনেকে নিঃসন্দেহে এর সঙ্গে জড়িত। CBI যেহেতু তদন্ত করছে, তাই এ নিয়ে আর কিছু বলবে না আদালত। তবে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে। জিম করবেট জাতীয় অরণ্য আদৌ টাইগার সাফারির উপযুক্ত কি না, তা খতিয়ে দেখতে হবে তাদের। আদালত জানিয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলাকাতেই নয়, বন্যপ্রাণ সংরক্ষণে সর্বত্র নজর দেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গেই ‘মহাভারতে’র প্রসঙ্গ টেনে আনে আদালত। ‘মহাভারত’কে উদ্ধৃত করে আদালত বলে, “বন ছাড়া বাঘ বিনষ্ট হয় এবং বাঘ ছাড়া বিনষ্ট হয় বনও।” আপাতত সাফারিতে আপত্তি না জানালেও, আদালতের নির্দেশ মেনেই সব কিছু হতে হবে বলে জানানো হয়েছে। এযাবৎ যা ক্ষতি হয়েছে, যাঁদের জন্য হয়েছে, তাঁদের থেকে উশুল করতে হবে বলেও জানিয়েছে আদালত।

এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, সেই অনুযায়ী, জিম করবেট জাতীয় অরণ্যে ৬০০০-এর বেশি বৃক্ষনিধন হয়েছে। বাঘের শিকার তেমন বৃদ্ধি না পেলেও, নির্বিচারে বৃক্ষনিধনের বিষয়টি উপেক্ষা করা যায় না বলে জানিয়েছে আদালত। বাঘ সংরক্ষণে তিন সদস্যের কমিটির পরামর্শ অনুযায়ীই চলতে হবে বলে জানানো হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget