এক্সপ্লোর

Chandrayaan-4 Mission: একযাত্রায় দু’দফায় উৎক্ষেপণ, ঠিক যে কারণে চন্দ্রযান-৪ অভিযান জটিল

ISRO News: ল্যান্ডার রোভার এবং প্রপালসন মডিউল, এই তিনটি অংশকে একত্রিত করে চন্দ্রযান-৩ গড়ে তোলা হয়। আরও বাড়তি দু’টি অংশ থাকছে চন্দ্রযান-৪ অভিযানে।

নয়াদিল্লি: পালকের মতো চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। তার পর প্রথম সৌরযান থেকে কৃষ্ণগহ্বর অধ্যয়নে মহাকাশযান প্রেরণ, একের পর এক মাইলফলক ছুঁয়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. এই মুহূর্তে চন্দ্রযান-৪ অভিযান নিয়ে জোর প্রস্তুতি চলছে। তবে চন্দ্রযান-৪ অভিযান আগের সব অভিযানের থেকে একেবারে আলাদা হতে চলেছে। কারণ চাঁদের মাটি ছোঁয়া এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসার লক্ষ্যপূরণে পৃথক ভাবে দু’দফায় মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। (Chandrayaan-4 Mission)

এর আগে, ল্যান্ডার রোভার এবং প্রপালসন মডিউল, এই তিনটি অংশকে একত্রিত করে চন্দ্রযান-৩ গড়ে তোলা হয়। আরও বাড়তি দু’টি অংশ থাকছে চন্দ্রযান-৪ অভিযানের ক্ষেত্র, যা চাঁদের মাটি থেকে মাটি, পাথর সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবে। সবমিলিয়ে মোট পাঁচটি অংশ, প্রপালসন মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল, ট্রান্ফার মডিউল এবং রি-এন্ট্রি মডিউল। (ISRO News)

১) চন্দ্রযান-৩ অভিযানের মতোই প্রপালসন মডিউল থাকছে, যা চন্দ্রযান-৪কে পথ দেখিয়ে চাঁদের কক্ষপথে নিয়ে যাবে। তার পর আলাদা হয়ে যাবে চন্দ্রযান-৪ থেকে।

২) ডিসেন্ডার মডিউল চাঁদের মাটিতে ল্যান্ডারকে নামাতে ব্যবহার করা হবে। ঠিক যে ভাবে চন্দ্রযান-৩ অভিযানের ক্ষেত্রে ল্যান্ডার ‘বিক্রম’কে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হয়েছিল।

৩) চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি, পাথর সংগ্রহ এবং মজুত করা হলে, ল্যান্ডার থেকে আলাদা হয়ে যাবে অ্যাসেন্ডার মডিউল। পৃথিবীর অভিমুখে যাত্রা শুরু করবে সেটি।

৪) মাঝপথে অ্যাসেন্ডার মডিউলের হাত ধরবে ট্রান্সফার মডিউল। অ্যাসেন্ডার মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে বের করে আনবে। তার পর অ্যাসেন্ডার মডিউল থেকে আলাদা হয়ে যাবে চাঁদের মাটি এবং পাথরে ভর্তি ক্যাপসুলটি।

৫) এর পর কাজে নামবে রি-এন্ট্রি মডিউল। অ্যাসেন্ডার মডিউল থেকে আলাদা হয়ে যাওয়া চাঁদের মাটি এবং পাথর ভর্তি ক্যাপসুলটি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে সেটি।


Chandrayaan-4 Mission: একযাত্রায় দু’দফায় উৎক্ষেপণ, ঠিক যে কারণে চন্দ্রযান-৪ অভিযান জটিল

ছবি: ISRO Spaceflight.

আরও পড়ুন: Heaviest Black Hole Pair: ২৮০০ সূর্যের সমান ওজন, মহাশূন্যে খোঁজ মিলল অতি ভারী জোড়া কৃষ্ণগহ্বরের

আগের তুলনায় অনেক জটিল প্রক্রিয়া বলেই দু’-দফায় উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছেন ISRO-র বিজ্ঞানীরা। সবচেয়ে ভারী যে উৎক্ষেপণযান, LVM-3 ব্যবহার করে প্রথমে তিনটি উপাদান একত্রে রওনা দেবে, যেগুলি হল, প্রপালসন মডিউল, ডিসেন্ডার মডিউল এবং অ্যাসেন্ডার মডিউল। এই উৎক্ষেপণ চন্দ্রযান-৩ অভিযানের মতোই হবে।

এর পর, PSLV উৎক্ষেপণযানে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে ট্রান্সফার মডিউল এবং রি-এন্ট্রি মডিউল। তবে কোনটির উৎক্ষেপণ আগে এবং কোনটির পরে, তা এখনও খোলসা করেনি ISRO. তবে এক অভিযানকে ঘিরে দুই উৎক্ষেপণ এই প্রথম। অভিযান সফল হলে চাঁদের বুক থেকে নমুনা সংগ্রহ করে আনা চতুর্থ দেশ হিসেবে নয়া ইতিহাস রচনা করবে ভারত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget