এক্সপ্লোর

Supreme Court: জামিন ঠেকাতেই কি বার বার চার্জশিট? দীর্ঘদিন কেন জেলবন্দি অভিযুক্ত? প্রশ্নের মুখে ED

Supreme Court Rebukes ED: ঝাড়খণ্ডের বেআইনি খনি মামলায় এক অভিযুক্তের জামিনের মামলার শুনানিতে এই মন্তব্য করল আদালত।

নয়াদিল্ল: সুপ্রিম কোর্টে এবার প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটের উপর অতিরিক্ত চার্জশিট দায়ের করে, অনির্দিষ্ট কালের জন্য অভিযুক্তদের বন্দি করে রাখা নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ল ED. যেভাবে বিনা বিচারে দিনের পর দিন অভিযুক্তদের জেলে বন্দি করে রাখা হচ্ছে, ED-র এই নীতিতে তাদের একেবারেই সায় নেই বলে জানাল আদালত।  (Supreme Court)

ঝাড়খণ্ডের বেআইনি খনি মামলায় এক অভিযুক্তের জামিনের মামলার শুনানিতে এই মন্তব্য করল আদালত। ঝাড়খণ্ডের ওই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহয়োগী প্রেম প্রকাশ জামিনের আর্জি জানিয়ে আবেদন জানিয়েছিলেন। গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ড হাইকোর্ট সেই আবেদন খারিজ করলে, অভিযুক্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। জানান, দীর্ঘ ১৮ মাস ধরে জেলবন্দি করে রাখা হয়েছে তাঁকে। (Supreme Court Rebukes ED)

প্রকাশকে জামিন দেওয়ার বিরোধিতা করে ED. তাদের হয়ে আদালতে সওয়াল করেন অতিরির্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। প্রকাশের জামিনের বিরোধিতা করে তিনি জানান, অভিযুক্তকে জামিন দিলে, জেল থেকে বেরিয়ে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন। কিন্তু তাঁর যুক্তিতে আমল দেয়নি আদালত। বিচারপতি সঞ্জীব খন্না, এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ বলে, "তেমন কিছু ঘটলে আমাদের জানাবেন। তাই বলে ১৮ মাস জেলে বন্দি করে রাখবেন!"

আরও পড়ুন: Sidhu Moose Wala: তারকা ছেলেকে হারিয়ে ৫৮ বছর বয়সে ফের সন্তানধারণ, IVF নিয়ে এবার আইনি গেরোয় সিধুর পরিবার

বিনা বিচারে অভিযুক্তকে বন্দি করে রাখা নিয়েও কড়া মন্তব্য করে আদালত। বলা হয়, "জামিনের মূল উদ্দেশ্যই হল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারি থেকে রক্ষা করা। কাউকে গ্রেফতার করে আপনি বলতে পারেন না যে, তদন্ত শেষ হয়নি এখনও। এখনই বিচার শুরু করা যাবে না। একটার পর একটা চার্জশিট দায়ের করা যায় না এভাবে, বিনা বিচারে কাউকে জেলে বন্দি রাখা যায় না। এই মামলায় ১৮ মাস ধরে জেলে বন্দি রয়েছেন অভিযুক্ত। আমাদের বিষয়টি ভাবাচ্ছে। আপানাদের তা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। কাউকে গ্রেফতার করলে বিচারও শুরু করতে হবে।" প্রকাশকে জামিন না দেওয়ার কোনও কারণ নেই বলে জানায় আদালত।

এই মুহূর্তে যে আইন রয়েছে দেশে, সেই অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না করে পারলে, চূড়ান্ত চার্জশিট দায়ের করতে না পারলে, অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার যোগ্য। এ নিয়ে ভারতীয় অপরাধ আইনে ৬০ এবং ৯০ দিনের সময়সীমার কথা উল্লেখ রয়েছে। তবে মামলার নিরিখে এই সময়সীমা এগনো, পিছনো যায়। এর আগে, গত বছর এপ্রিল মাসেও বিচারপতি কৃষ্ণ মুরারি এবং সিটি রবিকুমার বিনা বিচারে অভিযুক্তকে দীর্ঘদিন বন্দি করে রাখার সমালোচনা করেন। বার বার চার্জশিট দায়ের করে অভিযুক্তের জামিনের অধিকার ঠেকিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget