এক্সপ্লোর

Stray Dog Case: পথকুকুর কামড়ালে মোটা জরিমানা দিতে হবে রাজ্যকে, বলল সুপ্রিম কোর্ট, যাঁরা খাবার খাওয়ান, তাঁদেরকেও বার্তা

Supreme Court Stray Dogs Case:

নয়াদিল্লি: পথকুকুর মামলায় এবার বড় মন্তব্য দেশের সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত জানাল, প্রত্যেক কুকুরে কামড়ানো, কুকুরের কামড় থেকে মৃত্যু এবং শিশু ও প্রবীণদের আহত হওয়ার ঘটনায় মোটা টাকা জরিমানা করা হবে। 'কোনও পদক্ষেপ না করার জন্য' রাজ্যগুলির থেকেই মোটা টাকা জরিমানা আদায় করা হবে। বিচারপতি বিক্রম নাথ জানিয়েছেন, যাঁরা পথকুকুরদের খাওয়ান, কোনও ঘটনা ঘটলে তাঁদের ঘাড়েই দায় বর্তাবে। 

মঙ্গলবার শুনানি চলাকালীন এই মন্তব্য করল আদালত। রাজ্য সরকারগুলির পাশাপাশি, এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও কড়া বার্তা দায় আদালত। বলা হয়, "কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ করতে হবে। বহু দিন ধরে এই সমস্যা চলছে। পাঁচেদর দশক থেকে সংসদ বিষয়টি দেখছে বলে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারগুলির জন্যই এই সমস্যা হাজার গুণ বেড়ে গিয়েছে। নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলি। প্রত্যেক পুরুষ নারী, শিশু, যাঁরা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর মোটা ক্ষতিপূরণ চাপাব আমরা।"

এদিন সওয়াল জবাব চলাকালীন আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, পথকুকুরদের নিয়ে এই মামলার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। এতে বিচারপতি নাথ বলেন, "তাহলে নিজের বাড়িতে নিয়ে যান। কেন চারিদিক নোংরা করবে, কেন কামড়াবে, কেন মানুষকে ভয় দেখাবে? শুধু পথকুকরদের নিয়েই আবেগ দেখা যাচ্ছে।" এতে আইনজীবী গুরুস্বামী বলেন, "একেবারেই নয়। মানুষকে নিয়েও সমান ভাবে উদ্বিগ্ন।"

এর আগে, গত বছর ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ট, স্পোর্টস কমপ্লেক্স, রেল স্টেশন থেকে পথকুকুরের দলকে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয়। স্বতঃপ্রণোদিত ভাবে গ্রহণ করা ওই মামলায় আদালত জানায়, সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলিতে যেন কোনও ভাবেই পথকুকুর ঢুকতে না পারে। যেখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে পথকুকুরদের, সেখানে যেন ফেরানো না হয় তাদের, সেই মর্মেও নির্দেশ দেয় আদালত।

আদালত আরও জানায়, স্থানীয় পুরসভা কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি চালাতে হবে। গত বছর জুলাই মাসে দিল্লির পথকুকুর নিয়ে মামলার শুনানিতে আদালত জানিয়েছিল, বসতি এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সরিয়ে নিয়ে যেতে হবে পথকুকুরের দলকে। নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে গিয়ে পেশাদার ব্যক্তির সাহায্য় তাদের নির্বীজকরণের করতে হবে। রোগ প্রতিরোধের ইঞ্জেকশন দিতে হবে পথকুকুরের দলকে। কোনও ভাবে তাদের পুনরায় ছেড়ে দেওয়া যাবে না। পথকুকুরের দলকে তুলে নিয়ে যেতে বাধা দিতে এলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও বলা হয়েছিল।

আর একটি শুনানিতে আদালত জানায়, নির্বীজকরণ এবং ওষুধ-ইঞ্জেকশনের পর পথকুকুরের দলকে আগের এলাকায় ফিরিয়ে আনা যেতে পারে। কিন্তু বিচারপতি নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, জলাতঙ্কে আক্রান্ত, বা অসুস্থ পথকুকুর, যাদের আচরণ আগ্রাসী, তাদের কোনও ভাবেই লোকালয়ে ফিরিয়ে আনা যাবে না। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় পুরসভাগুলিকে। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget