এক্সপ্লোর

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সুশান্ত সিংহ রাজপুতের বাবা

চলতি বছর ১৪ জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পবিত্র রিস্তা-র তারকার মৃত্যুতে কম জলঘোলা হয়নি।

মুম্বই: হাসপাতালে ভর্তি প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বাবা কৃষ্ণকুমার সিংহ। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ফরিদাবাদের এশিয়ান হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে থাকার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলতি বছর ১৪ জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পবিত্র রিস্তা-র তারকার মৃত্যুতে কম জলঘোলা হয়নি। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অভিনেতার পরিবার থেকে তাঁর অনুরাগীরা। এরই মধ্যে প্রয়াত অভিনেতার বাবার অসুস্থার খবরে উদ্বিগ্ন সিংহ পরিবার। সুশান্তের বাবার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কৃষ্ণকুমার সিংহের দুই মেয়ে মিতু এবং প্রিয়ঙ্কা তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। এই ছবি ভাইরাল হতেই কে কে সিংহের দ্রুত আরোগ্য কামনা করেছেন সুশান্তের অনুরাগীরা। সুশান্তর মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিংহ। রিয়ার বিরুদ্ধে তিনি আর্থিক প্রতারণা, আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন। রিয়া ছাড়াও তাঁর বাবা, মা, ভাই-সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিহার সরকারের সুপারিশ মেনে সুশান্তের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। পাশাপাশি মাদক যোগের বিষয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ সুশান্তের বাড়ির কর্মীদের মাদক মামলায় গ্রেফতার করা হয়। তবে রিয়া এবং সৌভিক জামিনে মুক্তি পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget