এক্সপ্লোর

স্বাস্থ্য পরিষেবার অবস্থা শোচনীয়, করোনার পর চিনের ইনার মঙ্গোলিয়ায় প্লেগ সংক্রমণের আশঙ্কা

ইনার মঙ্গোলিয়ার বিশাল জায়গায় নিয়মিত প্লেগ সংক্রমণ হয়। এখানকার মানুষ ইঁদুর ও খরগোশের মত প্লেগ আক্রান্ত জীবজন্তু খান, সে সবের সংস্পর্শে আসেন। এর ফলে মানব শরীরে এখানে প্লেগের হার অত্যন্ত বেশি বলে জানা গিয়েছে।

কলকাতা: চিনের ইনার মঙ্গোলিয়ায় ফের বিউবোনিক প্লেগের দেখা মিলল। এখানে একজনের শরীরে এই রোগ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে ৮ মাসেরও কম সময়ে তিনজনের শরীরে এই ছোঁয়াচে রোগ সংক্রমিত হয়েছে। গত নভেম্বরে বেজিং ও ইনার মঙ্গোলিয়ায় আরও ২ জনের শরীরে ছোঁয়াচে নিউমোনিক প্লেগ ধরা পড়ে। এবার ইনার মঙ্গোলিয়ার বায়ান্নুর পুরসভার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তাদের উরাদ মিডল ব্যানার এলাকার একটি হাসপাতালে ভর্তি এক মেষপালকের শরীরে বিউবোনিক প্লেগ ধরা পড়েছে। রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। এই প্রদেশের উত্তরে কয়েক মাস আগে দুজন এমনই অসুখে আক্রান্ত হন। বায়ান্নুর প্রশাসন প্লেগ রুখতে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে, তা চলবে এ বছরের শেষ পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের প্রতি নির্দেশিকা জারি করে তারা বলেছে, যে সব জন্তু থেকে প্লেগ ছড়ায় তা তাঁরা যেন শিকার না করেন, এবং না খান। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতেও বলা হয়েছে। পার্বত্য মূষিক সহ অন্যান্য জন্তু মারা হলে বা তা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলে তখনই যেন প্রশাসনকে খবর দেওয়া হয়, কারও প্লেগ হয়েছে  বলে সন্দেহ হলেও যেন রিপোর্ট করা হয়। এছাড়া কারও কারণ ছাড়াই ধুম জ্বর এলে বা অকারণে কারও মৃত্যু হলেও খবর দিতে বলা হয়েছে। প্লেগ তিন রকমের- ১. ব্যাকটিরিয়া ঘটিত ইয়ারসিনিয়া পেসটিস ২. যাতে রক্ত দূষণ ঘটে, বিউবোনিক এবং ৩. নিউমোনিক, যা ফুসফুসকে আক্রমণ করে। ইনার মঙ্গোলিয়ার বিশাল জায়গায় নিয়মিত প্লেগ সংক্রমণ হয়। এখানকার মানুষ ইঁদুর ও খরগোশের মত প্লেগ আক্রান্ত জীবজন্তু খান, সে সবের সংস্পর্শে আসেন। এর ফলে মানব শরীরে এখানে প্লেগের হার অত্যন্ত বেশি বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget