এক্সপ্লোর

তৃণমূল ছেড়ে বিজেপিতে? জল্পনার মাঝেই শুভেন্দুর বাড়িতে পিকে, দলে আরও গুরুত্বপূর্ণ পদ?

শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই কাঁথির অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর। তবে সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না শুভেন্দু ও তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী। শিশির অধিকারীর সঙ্গে মিনিট পনেরো কথা পিকের। শুভেন্দুকে তৃণমূলে আরও গুরুত্বপূর্ণ পদ ও দলনেত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয় বলে অধিকারী পরিবার সূত্রে খবর।

কলকাতা:  শুভেন্দু অধিকারীর ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ কী? শুভেন্দু কি ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপি যাবেন? এ নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছলেন তৃণমূলের ভোট-স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার সন্ধেয় কাঁথিতে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জে যান প্রশান্ত কিশোর সহ চারজন। সূত্রের খবর, সেই সময় শুভেন্দু অধিকারী বা তাঁর ভাই দিব্যেন্দু, কেউই বাড়িতে ছিলেন না। শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীর সঙ্গে মিনিট পনেরো কথা বলেন প্রশান্ত কিশোর। অধিকারী পরিবার সূত্রে খবর, শুভেন্দুকে দলে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাব দেন পিকে। পাশাপাশি, দলনেত্রীর উপস্থিতিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়। শিশির অধিকারীর মোবাইল ফোন থেকে শুভেন্দুর সঙ্গে কথা বলতে চান প্রশান্ত কিশোর। অধিকারী পরিবার সূত্রে দাবি, কথা বলতে রাজি হননি শুভেন্দু। এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে! এদিকে শুভেন্দুকে ঘিরে জল্পনা যখন ক্রমশ জোরাল হচ্ছে, তখন বৃহস্পতিবারই কারও নাম না করে প্রদেশ কংগ্রেসের তরফে অধীর চৌধুরীর একটি বার্তা ট্যুইট করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তৃণমূলের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। তৃণমূলে থাকতে কারো সমস্যা হলে কংগ্রেসের দরজা তাদের জন্য খোলা। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে সিপিএম-ও।  সুজন চক্রবর্তী বলেন, যে মই বেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরে সেই সমস্ত মই ঠেলে ফেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নাম না করে শুভেন্দু ইস্যুতে পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলের একাংশও। মঙ্গলবার তৃণমূলের থেকে আলাদাভাবে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রাম দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি গরহাজির ছিলেন। বৃহস্পতিবার আবার অনেকদিন পর তাঁর মুখে শোনা গিয়েছে দলনেত্রীর কথা। আর সেদিনই তাঁর বাড়িতে পৌঁছলেন তৃণমূলের ভোট-কুশলী প্রশান্ত কিশোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget