এক্সপ্লোর

Taliban in Afghanistan: আফগানিস্তানের জেল থেকে শতাধিক পাক জঙ্গিদের মুক্তি দিল তালিবান

রিপোর্ট বলা হয়েছে, মুক্তি পাওয়ার পরই ফের জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে তেহরিক-এ-তালিবান-পাকিস্তানের জঙ্গিরা। মুক্তদের তালিকায় রয়েছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের জঙ্গিদের নাম।

কাবুল: আফগানিস্তানের জেল থেকে মুক্ত করা হয়েছে শতাধিক তেহরিক-এ-তালিবান-পাকিস্তানের জঙ্গিদের। এই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন কমান্ডারের। টাইমস নাও-এর রিপোর্ট বলছে, টিটিপি-র প্রাক্তন ডেপুটি চিফ ফকির মহম্মদেরও নাম রয়েছে মুক্তদের লিস্টে।

রিপোর্ট বলা হয়েছে, মুক্তি পাওয়ার পরই ফের জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে তেহরিক-এ-তালিবান-পাকিস্তানের জঙ্গিরা। মুক্তদের তালিকায় রয়েছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের জঙ্গিদের নাম। অতীতে এই তেহরক-এ তালিবান-পাকিস্তান জঙ্গি সংগঠন চিন্তা বাড়িয়েছিল ইসলামাবাদের। বহুবার আল কায়েদার সমর্থন পেয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে এই সংগঠন। এই জঙ্গি সংগঠনের মূল্য লক্ষ্য পাকিস্তান সরকারকে উৎখাত করা।যাতে মদদ জোগাচ্ছে আল কায়েদার মতো জঙ্গিরা।

এই জঙ্গি সংগঠনের মূল চালিকা শক্তি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের আদিবাসী অধ্যুষিত এলাকার জঙ্গিরা।বিশেষজ্ঞরা বলছেন, তালিবান আফগানিস্তান দখল করার পর মানসিক শক্তি বেড়ে গিয়েছে এই ধরনের জঙ্গি সংগঠনগুলির। মধ্যপ্রাচ্যে নতুন করে সন্ত্রাসবাদের কারবারিরা মাথাচাড়া দেবে। যার ফলে বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বাড়বে। 

এ প্রসঙ্গে সন্ত্রাসবাদ গবেষক গুইডো স্টেইনবার্গ জানান, তালিবান আফগানিস্তান দখলের পর এখন ইসলামিক স্টেট, আল কায়েদা ছাড়াও ছোট ছোট জঙ্গি সংগঠন আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় হয়ে উঠবে। ওদের মনে শুধু এখন একটাই ধারণা জন্মেছে, আমেরিকাকেও হারানো যায়। এই তালিবান জঙ্গিদের জয় তাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে।পরিস্থিতি এমন হয়েছে, আগে শত্রু থাকলেও এখন বন্ধু হয়েছে সব জঙ্গি সংগঠনগুলি। যার মধ্যে তালিবান, ইসলামিক স্টেট ছাড়াও নাম লিখিয়েছে আয় কায়েদা। 

এদিকে তালিবান আফগানিস্তান দখল করলেও পঞ্জশির উপত্যকা এখনও তাদের দখলে আসেনি। সেখানে তালিবান বিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে এখন তালিবানদের বিরুদ্ধে ঝান্ডা ধরেছেন। আহমেদ মাসুদ জানিয়েছেন, বাবার পথেই তালিবানদের বিরুদ্ধে হাঁটবেন তিনি। ওয়াশিংটন পোস্টকে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বলেছেন, আফগানিস্তানে তালিবান রুখতে আরও অত্যাধুনিক অস্ত্র ও গুলি-বারুদের প্রয়োজন তাঁর। কোনওভাবেই তালিবানদের বিরুদ্ধে মাথা ঝোঁকাতে রাজি নন তিনি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget