এক্সপ্লোর

ট্যাংরায় অ্যাম্বুলেন্সে মহিলাকে ‘টেনে তোলার চেষ্টা’, বাঁচাতে গেলে শ্বশুরের উপর দিয়েই চালিয়ে দেওয়া হল গাড়ি!

পুত্রবধূকে বাঁচাতে রুখে দাঁড়ান তাঁর শ্বশুর ও এক আত্মীয়। বেগতিক বুঝে শ্বশুরের উপর দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।

কলকাতা: রাতের শহরে ভয়ঙ্কর ঘটনা। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। মঙ্গলবার  রাতে ট্যাংরা এলাকায় গোবিন্দ খটিক রোডে জোর করে মহিলাকে গাড়িতে টেনে তোলার অভিযোগ। সেই সময় পুত্রবধূকে বাঁচাতে রুখে দাঁড়ান তাঁর শ্বশুর ও এক আত্মীয়। বেগতিক বুঝে শ্বশুরের উপর দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই বধূ। অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুল্যান্স তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। বধূর চিৎকার শুনে তাঁর শ্বশুর ও এক আত্মীয় চলে আসেন ঘটনাস্থলে। এরপরই অ্যাম্বুল্যান্সটি  পালানোর চেষ্টা করে। অভিযোগ, গাড়িটি ধাক্কা মারে শ্বশুরকে। এতই বেপরোয়া ছিল তারা, যে প্রৌঢ়কে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় অ্যাম্বুল্যান্স। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, গাড়িটি এমনভাবে প্রৌঢ়কে টানা হিঁচড়ে নিয়ে যায়, তাঁর গায়ে কোনও বস্ত্র আর অবশিষ্ট ছিল না। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হামলাকারীদের এখনও ধরা যায়নি। খোঁজ মেলেনি অ্যাম্বুল্যান্সের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ।

সেরা শিরোনাম

AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
AITC Name-Symbol Freeze: মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির
মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget