এক্সপ্লোর

Covid19 Update: র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চা শ্রমিকদের, পিপিই পরে স্বাস্থ্যকর্মীদের সাহায্য খোদ বিডিও-র

কোভিড মোকাবিলায় স্বস্তিদায়ক পরিসংখ্যান থাকলেও আরও কঠোর নজরদারি দিতে চাইছে ব্লক প্রশাসন

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা শ্রমিকদের লাইনে দাঁড় করিয়ে চলছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করছেন খোদ ‍বিডিও। পিপিই পরে, নিজেই স্বাস্থ্যকর্মীদের সাহায্য করছেন। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে চা শ্রমিকদের, করোনা নিয়ে সতর্ক করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বিডিও-র এই ভূমিকায়,মনোবল বাড়িয়ে স্বতস্ফুর্তভাবে টেস্টের লাইনে দাঁড়ালেন বহু শ্রমিক। একইভাবে দুয়ারেও ভ্যাকসিন পৌছে দেবার আশ্বাস বিডিও-এর। অভাবনীয় উদ্যোগে খুশি সকলেই।

কালচিনি ব্লকে ২১টি চা বাগান। বিভিন্ন জনজাতির চা শ্রমিকের বসবাস এখানে। করোনা সংক্রমণ এখানেও থাবা বসিয়েছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এই ব্লকে কোনও কোভিড হাসপাতাল নেই। রয়েছে ২টি সেফ হোম। আলিপুরদুয়ারের করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার থেকে কিছুটা স্বস্তিদায়ক। তা সত্ত্বেও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। 

কোভিড মোকাবিলায় স্বস্তিদায়ক পরিসংখ্যান থাকলেও আরও কঠোর নজরদারি দিতে চাইছে ব্লক প্রশাসন। আর তাই স্বাস্থ্য দফতরের সঙ্গে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন কালচিনির ব্লক আধিকারিক প্রশান্ত বর্মন নিজেই। আজ স্বাস্থ্য কর্মীদের নিয়ে হাজির হন কালচিনি চা বাগানের আউট ডিভিশনে। সেই সময় শ্রমিকদের পাতা তোলার পর পাতার ওজন চলছিল। সেখানেই শুরু হয় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ভয়ের কিছু নেই। এমনকি বাগান কর্তৃপক্ষকে ডেকে আক্রান্তদের সাহায্য করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি রিলিফ দেওয়ার আশ্বাসও দেন তিনি।

দার্জিলিং, জলপাইগুড়িতে প্রতিদিন যেভাবে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, তাতে কিছুটা হলেও ভালো ছবি আলিপুরদুয়ারে।  গত ৪ দিনে করোনায় জেলার একজনেরও মৃত্যু হয়নি। মোট মৃত্যু ১০০ ছাড়ায়নি। জেলায় মোট সংক্রমণও ১০ হাজারের নিচে।

ব্লক আধিকারিকের এই উদ্যোগ শুধু শ্রমিকদের মধ্যেই যে আত্মবিশাস বাড়িয়েছে তা নয়,  আপ্লুত বাগান কর্তৃপক্ষও। একইভাবে দুয়ারেও ভ্যাকসিন পৌছে দেবার ব্লক আধিকারিকের ভ্যাকসিন ঘোষণায় সংক্রমণ অনেকটাই কমবে বলে আশাবাদী বাগান কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এই কর্মসূচি চলবে।

 

 

সেরা শিরোনাম

News Live Updates: ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
Searchable SIR Voter Rolls: ৬.৮ লক্ষ PDF থেকে ‘সার্চেবল’ ভোটার তালিকা তৈরি করলেন ১৮ বছরের সার্থক সিদ্ধান্ত, বিরোধীদের দাবি সত্ত্বেও এতদিন করেনি কমিশন
৬.৮ লক্ষ PDF থেকে ‘সার্চেবল’ ভোটার তালিকা তৈরি করলেন ১৮ বছরের সার্থক সিদ্ধান্ত, বিরোধীদের দাবি সত্ত্বেও এতদিন করেনি কমিশন
Madhya Pradesh News: ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের

ভিডিও

Kolkata News: কলকাতার বাজারে বাজারে অভিযানে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
Dilip Ghosh |
Municipal Election: কবে হবে পুরভোট? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
NCPI in News: স্পিকার Om Birla-কে উত্তর জমা ২০ জন NCPI সাংসদের
Sujit Basu | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget