এক্সপ্লোর

Bihar Election Result: 'আমরাই সরকার গঠন করব, এটা সময়ের অপেক্ষা', জয়ে আশাবাদী তেজস্বী! কুর্সি দখলের বড় ডাক গণনার আগেই

Bihar Election 2025 Result: পূর্বাঞ্চলীয় এই রাজ্যে ৬ এবং ১১ নভেম্বর দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিহারে ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

নয়া দিল্লি: শুক্রবার সকালে বিহার নির্বাচনের গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব নিজেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ঘোষণা করেন । তিনি বলেন, "আমরা জিতব। সবাইকে ধন্যবাদ। একটি পরিবর্তন আসতে চলেছে। আমরা সরকার গঠন করছি।"

বাবা এবং দলের প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তার বোন, লোকসভার সাংসদ মিসা ভারতীকে নিয়ে তেজস্বী যাদব গণনা শুরু হওয়ার কয়েক মিনিট আগে পটনার বাড়ি থেকে বেরিয়ে আসেন। তেজস্বী যাদব পারিবারিক দুর্গ রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির সতীশ কুমারের মুখোমুখি হচ্ছেন। এখনও পর্যন্ত রাঘোপুর কেন্দ্রে এগিয়ে আছেন তেজস্বী। 

পূর্বাঞ্চলীয় এই রাজ্যে ৬ এবং ১১ নভেম্বর দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিহারে ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে NDA, ঘাড়েই নিঃশ্বাস ফেলছে মহাজোট। একক গরিষ্ঠ দল হওয়ার দৌড়ে এগিয়ে তেজস্বীর RJD। গণনায় লখিসরাই কেন্দ্রে এগিয়ে উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা। মহুয়া কেন্দ্রে পিছিয়ে তেজপ্রতাপ যাদব। আলিনগরে এগিয়ে NDA প্রার্থী মৈথিলী ঠাকুর। গয়া কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রেম কুমার। তারাপুর কেন্দ্রে পিছিয়ে NDA প্রার্থী সম্রাট চৌধরী। মোকামায় এগিয়ে JDU প্রার্থী অনন্ত সিংহ। 

SIR-এর পর বিহারে প্রথম বিধানসভা নির্বাচন। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে পাটলিপুত্রর কুর্সি কার। বিহারে ২৪৩টি বিধানসভা আসন, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় এগিয়ে রাখা হয়েছে NDA-কে। ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ২৪৩ জন রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে গণনা । প্রথমে পোস্টাল ব্যালট গণনা। সকাল ৮.৩০-এ EVM-এ গণনা শুরু। গণনা প্রক্রিয়ায় সামিল ১৮ হাজারের বেশি কাউন্টিং এজেন্ট। 

এক্সিট পোলে এগিয়ে NDA, দ্বিতীয় স্থানে মহাগঠবন্ধন, কী হবে বিহার ভোটের ফল? ২০২০-র ভোটে JDU-এর থেকে বেশি আসন জিতেছিল BJP, এবার কী নীতীশ 'বড় ভাই'? ২০২০-তে ৭৫ আসন জিতে একক গরিষ্ঠ দল ছিল RJD, এবার কেমন ফল হবে তেজস্বীর?ভোটপ্রাপ্তির নিরিখে এবার গুরুত্বপূর্ণ যাদব ও মুসলিম ভোটের কত শতাংশ পাবে মহা গঠবন্ধন? ভোটে বিহারের মহিলাদের রায় এবার কোন দিকে? ভোট কেড়ে ফলাফলে কতটা গুরুত্বপূর্ণ হবেন প্রশান্ত কিশোর, আসাউদ্দিন ওয়েইসি বা তেজপ্রতাপ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget