এক্সপ্লোর

Youtuber Murdered: অন্তঃসত্ত্বা ইউটিউবারকে খুন, দেহ ভেসে উঠল স্য়ুইমিং পুলে, গ্রেফতার স্বামী

Telengana YouTuber Death News: মৃতার স্বামীর নাম চিত্তারি হরিপ্রসাদ। জানা গিয়েছে দম্পতির ১০ মাস আগেই বিয়ে হয়েছিল। অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা এস আর দুর্গাপ্রসাদ।

তেলেঙ্গানা: বয়স মাত্র ২০। পেশায় ছিলেন ইউটিউবার। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে খুন করার অভিযোগ উঠল সেই ইউটিউবারেরই স্বামীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। মৃতের নাম বৈষ্ণবী। স্থানীয় পুলিশ সূত্রে খবর, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মাধপুর গ্রামের পুলিশ বৈষ্ণবীর নিথর দেহ উদ্ধার করে তাঁরই বাবার বাড়ির স্যুইমিং পুল থেকে। সেখানেই রক্তাক্ত দেহ ভেসে উঠেছিল।

মৃতার স্বামীর নাম চিত্তারি হরিপ্রসাদ। জানা গিয়েছে দম্পতির ১০ মাস আগেই বিয়ে হয়েছিল। অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা এস আর দুর্গাপ্রসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাগের মাথায় নিজের স্ত্রী-কে কুপিয়ে খুন করেন হরিপ্রসাদ। বিয়ের পর থেকেই নাকি পনের জন্য বৈষ্ণবীর ওপর চাপ তৈরি করত হরিপ্রসাদ। এমনকী তাঁকে মারধরও করা হত। অভিযুক্তের মা ও ভাইও নাকি এই ঘটনায় সায় দিয়েছিলন হরিপ্রসাদকে।ময়না তদন্তের পর বৈষ্ণবীর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে খুনের আরও কোনও কারণ আছে কি না, বা আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইউটিউবার
কিছুদিন আগেই একটি খবর প্রকাশ্যে এসেছিল যে পথ দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল। নিজের Toyota Fortuner SUV গাড়ি চালিয়ে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন অনুরাগ। অভিযোগ, সেই সময় গাড়ির গতি ছিল প্রায় ১৬০ কিমি প্রতি ঘণ্টা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছেন তিনি, চিকিৎসা চলছে। গত সপ্তাহের দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে দিয়ে ভয়ঙ্কর গতিতে ছুটছিল অনুরাগের গাড়ি। লাইভ স্ট্রিমিং চলাকালীনই তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতালের বেড-এ কার্যত কঠিন লড়াই চালাচ্ছেন তিনি। ইউটিউবে যথেষ্ট জনপ্রিয় এই অনুরাগ ডোভাল। সমাজমাধ্যমে তাঁর পরিচিতি ‘UK07 Rider’ (UK07 Rider) নামে। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন বহু ফলোয়ার । এরই মধ্যে নানা রকম নেতিবাচক গুজবও ছড়াচ্ছে। এই মুহূর্তে তাঁর স্বাস্থ্য নিয়ে বার্তা দিয়েছিলেন অনুরাগের ম্যানেজার। অনুরাগ ডোভালের ম্যানেজার রোহিত পাণ্ডে সোমবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর স্বাস্থ্যের আপডেট জানিয়ে লিখেছিলেন, “অনুরাগ এখনও আইসিইউ-তে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন।''

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Cockroach Janta Party: ‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget