এক্সপ্লোর

Hollywood News: '২৪-র অক্টোবরে প্রত্যাবর্তন 'প্রিয় খলনায়কের', আসছে ফিনিক্সের 'জোকার'

Joker Returns: রুপোলি পর্দায় ফিরছে 'জোকার'। ফিরছেন ওয়াকিন ফিনিক্স। এক জনপ্রিয় মার্কিন মিডিয়া কর্পোরেশনের দাবি, পাঁচ বছর পর ২০২৪-র অক্টোবরেই ফের বড়পর্দায় দেখা যাবে আর্থার ফ্লেককে।

ওয়াশিংটন: রুপোলি পর্দায় ফিরছে 'জোকার' (Joker)। ফিরছেন ওয়াকিন ফিনিক্স (Joaquin Phoenix)। এক জনপ্রিয় মার্কিন মিডিয়া কর্পোরেশনের দাবি, পাঁচ বছর পর ২০২৪-র অক্টোবরেই (october) ফের বড়পর্দায় দেখা যাবে আর্থার ফ্লেককে।

প্রত্যাবর্তনের খুঁটিনাটি:
শোনা যাচ্ছে, '২৪-র ৪ অক্টোবর সিলভারস্ক্রিন কাঁপাবে জোকারের সিক্যুয়েল। তার নামকরণ পর্বও সারা। 'জোকার: ফলি আ দ্যু' নামে আসবে সেটি। নামভূমিকায় অস্কারজয়ী অভিনেতা ওয়াকিন-ই। তবে মূল চমক অন্যত্র। এবার জোকারের সাগরেদ 'হার্লে কুইন'-র ভূমিকায় দেখা যাবে লেডি গাগা-কে। সম্ভবত এই ছবিটি 'মিউজিকাল' হতে চলেছে। ঘোষণা হতেই সাড়া পড়ে গিয়েছে ওয়াকিন-ভক্তদের মধ্যে। এবার শুধু প্রহর গোনা। সঙ্গে কৌতূহল। সিক্য়ুয়েলের তো কথা ছিল না। তা হলে হঠাৎ মতবদল কেন?

মতবদলের নেপথ্যে:
প্রথম ছবিতে দর্শকদের যে প্রতিক্রিয়া এসেছিল, সেটাই কারণ সিক্যুয়েলের মনে করছেন অনেকে।  ২০১৯ সালে টড ফিলিপসের পরিচালনায় 'জোকার'-র ভূমিকায় দেখা গিয়েছিল ওয়াকিনকে। যে চরিত্রকে হিথ লেজার কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে কতটা ন্যায়বিচার করতে ওয়াকিন? সন্দেহ ছিল। কিন্তু ফিল্ম মুক্তির পর দেখা যায়, বিশ্বজুড়ে দুর্ধর্ষ সাড়া ফেলেছে ওয়াকিনের 'জোকার'। ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল ছবিটি। শুধু তা-ই নয়। এর সৌজন্যে অস্কার উঠে এসেছিল ওয়াকিন ফিনিক্সের হাতে। সব মিলিয়ে দুরন্ত পারফরম্যান্স। ফল? মতবদল। তবে সূত্রের খবর এ বার মোটা পারিশ্রমিক নিচ্ছেন ওয়াকিন। সম্ভবত ২ কোটি ডলার চেয়েছেন তিনি। এবারও পরিচালনার দায়িত্বে টড ফিলিপস-ই। স্কট সিলভারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন তিনি। প্রস্তুতি শেষ হলেই শুরু হয়ে যাবে শ্যুটিং। তার পর অপেক্ষা। পর্দায় কখন আবার ভয়ঙ্কর কিছু করবেন 'প্রিয়' খলনায়ক? কখন আবার ঠাণ্ডা গলায় প্রশ্ন ছুড়ে দেবেন, 'ইজ ইট জাস্ট মি অর ইজ ইট গেটিং ক্রেজিয়ার আউট দেয়ার?'

আরও পড়ুন:কাজ আমার ভালোবাসা, সন্তানসম্ভবা হয়েও বিশ্রাম নিতে ইচ্ছা করে না: আলিয়া

 

 

সেরা শিরোনাম

India-Bangladesh Relations: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Flight Problem: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget