এক্সপ্লোর

Faridabad Explosive:'ডাক্তারদের কেউ সন্দেহ করবে না', চিকিৎসক আদিল-মুজাহিল-মুজাম্মিলদের বাড়ি থেকেই উদ্ধার AK 47- প্রচুর বিস্ফোরক! চাঞ্চল্যকর তথ্য

এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তাদের ধারণা ছিল "দিল্লি এনসিআর-এ কেউ ডাক্তারদের সন্দেহ করবে না"।

নয়া দিল্লি: বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল হল। ৩ চিকিৎসক-সহ ৮জন গ্রেফতার। অনন্তনাগে সরকারি হাসপাতালের চিকিৎসক আদিলের লকারে জোড়া AK 47।  অনন্তনাগেরই চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক। দিল্লির কাছে ফরিদাবাদে চিকিৎসক মুজাম্মিলের বাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযান চালায়। জঙ্গি-যোগে ধৃত ৮ জনের মধ্যে ৭ জনই কাশ্মীরের। জইশ ই মহম্মদ, আনসার ঘজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় ডাঃ আদিল এবং ডাঃ মুজাম্মিল পুলিশকে বলেছেন যে তাদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তাদের ধারণা ছিল "দিল্লি এনসিআর-এ কেউ ডাক্তারদের সন্দেহ করবে না"। ডাক্তারদের তাদের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল।

উত্তরপ্রদেশের চিকিৎসক আদিল ও হরিয়ানার চিকিৎসক মুজাম্মিল গ্রেফতার হয়েছে। জইশ ই মহম্মদ ও আনসার গজবাতুল হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। আইইডি তৈরির জন্য ২৯০০ কিলো সামগ্রী সহ বাজেয়াপ্ত বিস্ফোরক, কেমিক্যাল। 

সংবাদসংস্থা এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ষড়যন্ত্রটি পাকিস্তানে বসেই তৈরি হয়েছিল বলে খবর। কাশ্মীরে থাকা ব্যক্তিদের মাধ্যমে নির্দেশ আসে এই চিকিৎসকদের কাছে। পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি একযোগেই এক কাজ করছিল। চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় যে দিল্লি এনসিআর-এ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করাও পরিকল্পনার অংশ ছিল, সূত্র জানিয়েছে, লক্ষ্যবস্তু এনসিআর-এর যেকোনো জায়গা হতে পারে।

ওই প্রতিবেদন থেকে এও জানা যায়, চিকিৎসকরা ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে কাশ্মীরে আহত জঙ্গিদেরও চিকিৎসা করেছিল। সূত্র জানায়, ইরফান আহমেদ, একজন ধর্মগুরু এবং একটি মসজিদের ইমাম, এই ডাক্তারদের মৌলবাদে রূপান্তরের পেছনের মূল হোতা বলে অভিযুক্ত। এই ধর্মগুরু ২০১৯ সালে এক এনকাউন্টারে নিহত মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসী জাকির মুসার সঙ্গে যুক্ত ছিলেন।

দুই চিকিৎসক গত মাসে নওগামে জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার সাঁটানোর কথাও স্বীকার করেছেন। মুজাম্মিলের সহকর্মী, ডাঃ শাহীন শহীদ, যার গাড়ি ফরিদাবাদে অস্ত্র লুকানোর জন্য ব্যবহৃত হয়েছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে।  

এই সন্ত্রাসী মডিউলটি কী পরিকল্পনা করছিল তার সুনির্দিষ্ট তথ্য পুলিশ খতিয়ে দেখছে। রাজধানীর এত কাছে এত বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রুশ্ন উঠেছিল। আর এরই মধ্যে লালকেল্লায় বিরাট বিস্ফোরণ ঘটল। 

দিল্লিতে লালকেল্লার কাছে জোরাল বিস্ফোরণের নেপথ্য়ে কি পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ? প্রশ্নটা উঠছে কারণ--- সোমবার এই বিস্ফোরণের কয়েকঘণ্টা আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। আর এই বিস্ফোরকের হদিশ মেলে শ্রীনগরে জইশের সমর্থনে পোস্টার দেওযার অভিযোগে ধৃত এক চিকিৎসককে জেরা করে। তাহলে কি দিল্লির বিস্ফোরণের নেপথ্য়ে জইশের হাত?

সেরা শিরোনাম

Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Diwali 2026: রকেট বাজি ঢুকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্ল্যাটে দাউদাউ করে জ্বলে উঠল আগুন
রকেট বাজি ঢুকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্ল্যাটে দাউদাউ করে জ্বলে উঠল আগুন
টানা ৬০ দিন ঘুমিয়েই কামাল! ইন্টার্নশিপ করে ৯.৬ লক্ষ টাকা জিতলেন জিনিয়া, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ
টানা ৬০ দিন ঘুমিয়েই কামাল! ইন্টার্নশিপ করে ৯.৬ লক্ষ টাকা জিতলেন জিনিয়া, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ
Bageswar Baba: শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানির মামলা
শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানির মামলা

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget