এক্সপ্লোর
Punjab News : ২ বিধায়ক-সহ ৩ বড় নেতা যোগ দিলেন বিজেপিতে, ভোটের আগে ক্ষমতা বাড়ল পাঞ্জাবে ; ধাক্কা AAP শিবিরে
2027 Punjab Assembly Election : এর ফলে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে নিল বিজেপি।

বিজেপিতে যোগদান
Source : ANI
সোমবার আরও উদ্বেগ বাড়ল আম আদমি পার্টির। পাঞ্জাবে সাসপেন্ডেড আপ বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার কুনওয়ার বিজয় প্রতাপ সিং আজ সকালে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি বিজেপিতে যোগ দেন। রবিবার দলত্যাগ করা আরও দুই বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে নিল বিজেপি।
#WATCH | Delhi: Rebel AAP leaders Kunwar Vijay Pratap, Harmeet Singh Pathanmajra, and Chetan Singh Jouramajra join the BJP. https://t.co/10SrU5hMbg
— ANI (@ANI) November 2, 2026
বিজেপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা ও চেতন সিং জোরামাজরা। যারা রবিবার ক্ষমতাসীন দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া কুনওয়ার বিজয় প্রতাপ সিংও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এই তিনজনের দলত্যাগ আম আদমি পার্টির (আপ) জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে।
দিল্লিতে দলের জাতীয় সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে বিজেপির পাঞ্জাব ইনচার্জ সতীশ পুনিয়া, সহ-দায়িত্বে থাকা বীরেন্দ্র সচদেবা এবং দলের অন্যান্য প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।
দলে যোগ দেওয়ার পর, কুনওয়ার বিজয় প্রতাপ পাঞ্জাবের ভগবন্ত মান-নেতৃত্বাধীন আপ (AAP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, রাজ্যটা বেকারত্বের সমস্যার সঙ্গে লড়াই করছে, অথচ ক্ষমতার অলিন্দে গ্যাংস্টারদের প্রভাব ক্রমশ বাড়ছে। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি বলেন, "পাঞ্জাব তার অস্তিত্ব রক্ষার লড়াই করছে। পাঞ্জাবে এখন আর 'পাঞ্জাবিয়ত' (পাঞ্জাবি সত্তা) অবশিষ্ট নেই। গ্যাংস্টাররা পাঞ্জাব সরকারের অংশ হয়ে উঠছে।"
দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের জুন মাসে এই প্রাক্তন আইপিএস অফিসারকে আম আদমি পার্টি (আপ) থেকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি পাঞ্জাব বিধানসভার স্পিকারের কাছে বিধায়ক পদ থেকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন।
শিরোমণি অকালি দলের (এসএডি) নেতা বিক্রম সিং মাজিথিয়ার বিরুদ্ধে পাঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলায় কুনওয়ার বিজয় প্রতাপকে আম আদমি পার্টি (এএপি) থেকে সাসপেন্ড করা হয়েছিল; মাজিথিয়াকে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল।
Before You Go
Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Advertisement






















