এক্সপ্লোর
সরকারি জমিতে জবরদখলকারীদের বসাচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক, প্রেস বিজ্ঞপ্তি রেলের
রেলের জমি হস্তান্তর করার ব্যাপারে তৃণমূলের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

আলিপুরদুয়ার: রেলের জমিতে বসবাসকারী জবরদখলকারীদের মদত দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলের জমিতে বসবাসকারী জবরদখলকারীদের হাতে পাট্টা তুলে দেওয়ার ঘোষণা করে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। পাশাপাশি, জমি দখলমুক্ত করতে গিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেলের জমি হস্তান্তর করার ব্যাপারে তৃণমূলের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও নিজের অবস্থানে অনড় থেকে রেলের জমিতে বসবাসকারীদের পাট্টা বিলি করা হবে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















