এক্সপ্লোর

TMC in Meghalaya: মেঘালয়ে বিরোধী দলের স্বীকৃতি তৃণমূলের, LoP মুকুল সাংমা

TMC Opposition Party: মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূলে মুকুল সাংমা, যিনি মেঘালয়েরই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কলকাতা: মেঘালয়ের রাজনীতিত নতুন ভাবে উত্থান তৃণমূলের। এখন থেকে মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এই স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ওই রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূলে মুকুল সাংমা, যিনি মেঘালয়েরই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

IANS সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার কমিশনার ও সেক্রেটারি অ্যান্ড্রু সাইমনস একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, মেঘালয় বিধানসভায় তৃণমূল বিধায়ক মুকুল সাংমাকে স্পিকার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আলাদা একটি বিজ্ঞপ্তিতে, সাইমনস জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিরোধীদের মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছেন রনি ভি লিংডোকে।

৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় তৃণমূলের ৫ বিধায়ক রয়েছেন। এর আগে অধ্যক্ষের কাছে তৃণমূল দাবি করেছিল যাতে তাদের বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়। মেঘালয় বিধানসভায় থাকা একজন কংগ্রেস বিধায়কের সমর্থনও তাদের কাছে আছে বলে দাবি করেছিল তৃণমূল। অধ্যক্ষ জানান, মুকুল সাংমা সেই দাবি নিয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন।

২০২৩ সালের মেঘালয়ের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল পাঁচটি করে আসন পেয়েছিল। কিন্তু পরে ৩ জন কংগ্রেস বিধায়ক মেঘালয়ের শাসকদল এনপিপি-তে যোগ দেন। সেই সময় কংগ্রেস অভিযোগ করেছিল টাকার বিনিময়ে যোগ দেওয়ানো হয়েছে তাদের বিধায়কদের। অন্য একজন বিধায়ক সালেং এ সাংমা শেষ লোকসভা নির্বাচনে তুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। এর ফলে মেঘালয় বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ১ হয়ে যায়। 

অধ্যক্ষ জানান, বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে মোট আসনের অন্তত ১০ শতাংশ আসন পেতে হয়। সে হিসেবে একজন কংগ্রেস সদস্যকে নিয়ে এখন মোট ৬ জন রয়েছেন তৃণমূলে। এর পরেই বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। বিরোধী দলের মুখ্য সচেতক হয়েছেন কংগ্রেসের বিধায়ক রনি ভি লিংডো। 

এর ফলে রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে মেঘালয়ে শক্তিশালী অবস্থানে উঠে এল তৃণমূল। এর আগে পশ্চিমবঙ্গের বাইরে দলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তৃণমূলের তরফে। মেঘালয়ের রাজনীতিতে অনেক আগে থেকেই পা ফেলেছিল তৃণমূল। ২০২৩ সালের নির্বাচনে ভাল ফলও করেছে। এবার বিরোধী রাজনৈতিক দলের স্বীকৃৃতি পাওয়ায় মেঘালয়ের রাজনীতিতে কংগ্রেসকে সরিয়ে সামনে চলে এল তৃণমূল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
Delhi Protest: ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget