এক্সপ্লোর

TMC on covid19: সংকটকালে  বাম-যুবদের রেড ভলান্টিয়ার্সদের পাল্টা এবার তৃণমূলের সবুজসঙ্গী!

লাখ লাখ প্রাণ কেড়েছে। অশক্ত করেছে শরীর।সর্বনাশা করোনা দেশকে নিঃস্ব করে দিলেও, সঙ্কটকালই আবার বুঝিয়ে দিয়েছে মানুষের পাশে  মানুষই থাকে। মহামারীর প্রথম পর্ব থেকে অসহায়দের জন্য রেড ভলান্টিয়ার্সদের নাছোড় লড়াই, দ্বিতীয় পর্বেও এগোচ্ছে সমান গতিতে। 


ঋত্বিক মণ্ডল, কলকাতা: বাম-যুবদের রেড ভলান্টিয়ার্সদের পাল্টা এবার তৃণমূলের সবুজসঙ্গী। শাসক দলের এই যুব সংগঠনের দাবি, অতিমারী পর্বে অসহায়ের পাশে থাকতে রাজ্যজুড়ে নেমে পড়েছেন সবুজসঙ্গীরা। বামেদের কাজকর্ম লোক দেখানো বলে কটাক্ষ করেছে তৃণমূলের এই সংগঠন। পাল্টা জবাব দিয়েছে বামেরা।

 করোনা ভাইরাসের দাপট লাখ লাখ প্রাণ কেড়েছে। আক্রান্তও অসংখ্য।  সর্বনাশা করোনা দেশকে নিঃস্ব করে দিলেও, সঙ্কটকালই আবার বুঝিয়ে দিয়েছে মানুষের পাশে  মানুষই থাকে। মহামারীর প্রথম পর্ব থেকে অসহায়দের জন্য রেড ভলান্টিয়ার্সদের নাছোড় লড়াই, দ্বিতীয় পর্বেও এগোচ্ছে সমান গতিতে। 
এবার পাশে থাকার ক্ষেত্রেও যেন অদৃশ্য প্রতিযোগিতা।কার্যত রেড ভলান্টিয়ার্সদের পাল্টা হিসেবে পথে নামল যুব তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা নতুন সংগঠন, সবুজসঙ্গী।

করোনা আক্রান্তের জন্য অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া...সংক্রমিতদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা...হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চলছে কর্মকাণ্ড। মানুষের পাশে দাঁড়াতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সবুজসঙ্গীর সদস্যরা।যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ বলেছেন, আমাদের ২৪৮ জন ডোনার কাজ করছেন সব জায়গায়।  সবুজসঙ্গীদের দাবি, লোকদেখানো নয়, তাঁরা নীরবে কাজ করছেন। রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগকে প্রচারসর্বস্ব বলে কটাক্ষ করেছে যুব তৃণমূলের এই সংগঠন।
কুন্তল ঘোষ বলেছেন,  ২০২০ থেকে কাজটা করছি নিশ্চুপভাবে, রেড ভলান্টিয়ার্সরা সিপিএম নয়, এসপিএম অর্থাৎ সোশাল মিডিয়া সিপিএম হয়েছে, ওরা কাজের থেকে সোশাল মিডিয়ায় বেশি থাকে। 
এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছে বামেরা। 

অনেকেই বলছেন সাহায্য নিয়ে প্রতিযোগিতা হলেও, শেষপর্যন্ত উপকৃত হচ্ছেন একজন অসহায়। এটাও বা কম কী?
করোনা অতিমারীর প্রকোপ রুখতে গত বছরই লকডাউন জারি হয়েছিল। ওই সময় সারা দেশ দেখেছে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে কী অপরিসীম দুঃখকষ্টের মুখে পড়েছিলেন। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছিলেন অনেক সহৃদয় ব্যক্তি। এছাড়াও আক্রান্তদের পাশেও এগিয়ে এসেছিলেন অনেকেই। এবারও করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও  দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সেই তালিকায় এবার সবুজসঙ্গীও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT
TMC Leader Arrested: তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা
TMC Leader Arrested: তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা
Mamata Banerjee: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক
কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক
Ex TMC MLA Arrested: গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল
Ex TMC MLA Arrested: গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget