এক্সপ্লোর

ওর জীবন বিপন্ন, ফেব্রুয়ারিতেই বলেছিলাম মুম্বই পুলিশকে, কোনও ব্যবস্থা নেয়নি, বললেন সুশান্তের বাবা

সুশান্তের বাবার দাবি, ২৫ ফেব্রুয়ারি তিনি বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন, তাঁর ছেলে ভীষণ সঙ্কটে রয়েছে।

  মুম্বই: ফেব্রুয়ারি মাসে তিনি মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, বলেছিলেন, তাঁর ছেলের জীবন বিপন্ন। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সুশান্ত সিংহ রাজপুতের বাবা কেকে সিংহ এই অভিযোগ করলেন। তাঁর দাবি, মুম্বই পুলিশ তাঁকে চাপ দেয় বিহার পুলিশের কাছে যেতে। সুশান্তের বাবার দাবি, ২৫ ফেব্রুয়ারি তিনি বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন, তাঁর ছেলে ভীষণ সঙ্কটে রয়েছে। ১৪ জুন সুশান্ত মারা যান, তিনি কয়েকজনের নামে পুলিশে অভিযোগ করেন। কিন্তু ৪০ দিনের বেশি কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি পটনায় এফআইআর দায়েরে বাধ্য হয়েছেন, পটনা পুলিশ সময় নষ্ট না করে কাজে নেমেছে। রিয়া চক্রবর্তীর কথা বলে তিনি বলেছেন, অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, পটনা পুলিশকে সাহায্য করা হচ্ছে না। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সহকর্মী সঞ্জয় ঝা এই দুঃখের দিনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও মুম্বইয়ের ডেপুটি কমিশনার (অপারেশনস) শাহজি উমাপের দাবি, ২৫ ফেব্রুয়ারি এমন কোনও অভিযোগ বান্দ্রা পুলিশ স্টেশনে জমা পড়েনি। তবে সুশান্তের ভগ্নীপতি আইপিএস ওপি সিংহতৎকালীন ডিসিপি জোন ৯-কে এ ব্যাপারে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ডিসিপি জোন ৯ ওপি সিংহকে ডাকেন, বলেন, এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ অত্যাবশ্যক। ওপি বলেন, তিনি সমস্যাটা ব্যক্তিগত স্তরে মেটাতে চান, ডিসিপি বলে দেন, সেটা অসম্ভব। বিহার পুলিশে সুশান্তের বাবার অভিযোগ, সুশান্তের বান্ধবী রিয়া তাঁর ছেলের মুম্বইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা বেআইনিভাবে নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন, মানসিকভাবে নিগ্রহ করছিলেন তাঁকে। যদিও মুম্বই পুলিশ প্রধান পরমবীর সিংহের দাবি, রিয়া যে বেআইনিভাবে সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরান তার কোনও প্রমাণ এখনও মেলেনি। সুশান্তের মৃত্যুর ২ দিন পর তাঁর পরিবার যে বিবৃতি দেয় তাতেও রিয়ার বিরুদ্ধে তাদের ছেলের টাকা তছরূপের কোনও উল্লেখ করেনি তারা। সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে বিহার ও মহারাষ্ট্র পুলিশের মধ্যে রীতিমত দড়ি টানাটানি চলছে। বিহার পুলিশের বক্তব্য, তারা এই টাকা তছরূপ ও সুশান্তের মৃত্যুর ৬ দিন আগে প্রাণ হারানো তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু রহস্যও গোটা ঘটনার তদন্তে যোগ করতে চায়। সুশান্ত রিয়া ও তাঁর ভাইয়ের সঙ্গে দুটি সংস্থা খুলেছিলেন, সে ব্যাপারেও তদন্ত করতে চায় তারা। কিন্তু মুম্বই পুলিশ তাদের এই তদন্তে নাক গলাতে দিতে নারাজ, তাদের বক্তব্য, মুম্বইয়ে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী হয়েছে না হয়েছে, সে ব্যাপারে বিহার পুলিশের তদন্তের এক্তিয়ার নেই। মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও বারবার দাবি উঠেছে কিন্তু তাতে কান দিচ্ছে না মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget