এক্সপ্লোর

Lunar Eclipse 2022: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি দেখা যাবে ভারতে?

Lunar Eclipse 2022: পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে সূর্যের রশ্মিকে চাঁদের ওপর পড়তে বাধা দেয়। এই সময়ে পুরো চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ আমব্রার মধ্যে পড়ে।

নয়াদিল্লি: বিশ্বের একাধিক জায়গা থেকে এই বছরের মোট দুটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (total lunar eclipse) মধ্যে প্রথমটি ১৫ মে থেকে ১৬ মে দেখা যাবে। এছাড়া লালাভ 'ব্লাড মুন' (Blood Moon) দেখার অপর সুযোগ মিলবে ৮ নভেম্বর, ২০২২-এ। 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়?

পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে সূর্যের রশ্মিকে চাঁদের ওপর পড়তে বাধা দেয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে, পুরো চাঁদটি পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ আমব্রার (umbra) মধ্যে পড়ে। চন্দ্রগ্রহণের অপর প্রকার হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ এবং অপেক্ষাকৃত বিরল প্রকারের চন্দ্রগ্রহণ হচ্ছে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ।

ভারতে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ?

জানা যাচ্ছে, এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। কারণ এই গ্রহণের সময় চাঁদ দিগন্তের নিচে থাকে। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে ১৬ মে সকাল ৭টা ২ মিনিটে এবং শেষ হবে দুপুরে ১২টা ২০ মিনিটে। 

যদিও গ্রহণটি ভারতের আকাশে দেখা যাবে না। তবে গোটা ঘটনা যে কোনও সময়ে দেখতে পারবেন আপনারা কারণ নাসা (NASA) এটি তাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করবে।

বিশ্বের কোন কোন অংশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে?

নাসার ওয়েবসাইট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশ এবং দক্ষিণ আমেরিকার সর্বত্র এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আফ্রিকার বেশিরভাগ অংশ, পশ্চিম ইউরোপ, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার অনেকাংশে এই পূর্ণ গ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন: Plant in Lunar Soil: চাঁদের মাটিতে গজিয়ে উঠল চারাগাছ, অসাধ্য সাধন বিজ্ঞানীদের, আরও সহজতর হল উপনিবেশে সভ্যতা স্থাপনের পথ!

পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে রোম, নিউ ইয়র্ক, ব্রাসেলস, গুয়েতমালা সিটি, লন্ডন, লস অ্যাঞ্জেলস, প্যারিস, রিও-ডি-জেনেরিও, হাভানা, শিকাগো, জোহানেসবার্গ, মেক্সিকো সিটি, লাগোস, ডেট্রয়েট, মাদ্রিদ, স্যান ফ্রান্সিসকো, স্যান্টিয়াগো, ওয়াশিংটন ডিসি, লিসবন। এছাড়া আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আঙ্কারা, বুদাপেস্ট, কায়রো, অ্যাথেন্স, হনলুলুতে। 

এই বছরের প্রথম গ্রহণ দেখা গিয়েছিল ৩০ এপ্রিল ২০২২ সালে। সেটি আংশিক সূর্যগ্রহণ ছিল। সবসময় কোনও চন্দ্রগ্রহণের দুই সপ্তাহ আগে বা পরে সূর্যগ্রহণ হয়। 

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget