এক্সপ্লোর

Plant in Lunar Soil: চাঁদের মাটিতে গজিয়ে উঠল চারাগাছ, অসাধ্য সাধন বিজ্ঞানীদের, আরও সহজতর হল উপনিবেশে সভ্যতা স্থাপনের পথ!

NASA Experiment:

নয়াদিল্লি: মহাশূন্যে প্রাণের খোঁজে অনুসন্ধান জারি। পৃথিবীতে জায়গা না ধরায়, মানব সভ্যতার একাংশকে চাঁদ অথবা মঙ্গলে চালান করে দেওয়ার পরিকল্পনাও চলছে। তবে সেই স্বপ্ন ছুঁয়ে দেখার আগে, আরও একটি অসাধ্য সাধন করে ফেললেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে এই প্রথম (Lunar Soil) বীজ পুঁতে চারাগাছ তৈরি করতে সফল হলেন তাঁরা।

অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এই অসাধ্য সাধন করেছে। ১২মে গবেষণার একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতে জানানো হয়েছে, যে মাটিতে বীজ বপন করা হয়েছিল, তা ১৯৬৮ এবং ১৯৭২ সালে চাঁদ থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। সেই মাটিতেই বীজ থেকে চারা গজিয়েছে।

নাসা জানিয়েছে, এই গবেষণার জন্য আরাবিডপসিস থালিয়ানা নামের একটি গাছ বেছে নেওয়া হয়। ইউরেশিয়া এবং আফ্রিকা মহাদেশে ক্ষুদ্র ফুল বিশিষ্ট এই গাছ খানিকটা সরষের গোত্রে পড়ে। আদতে সেটি এক প্রজাতির গাঁজা বলেই গন্য হয়। রাস্তার ধারে, পরিত্যক্ত জমিতে গজিয়ে ওঠে। চাঁদ থেকে সংগ্রহ করে আনা পাথুরে জমিতে তার বীজ থেকে চারা গজিয়ে উঠেছে।

আরও পড়ুন: https://bengali.abplive.com/news/india/to-control-price-hike-india-bans-export-of-wheat-abroad-888543

কচিপাতা-সহ মাথা তুলে দাঁড়ানো ওই চারাগাছগুলির বেশ কিছু ছবি প্রকাশ করেছে নাসা। তাতে দেখা গিয়েছে, পেনের ঢাকনার মতো দেখতে খোপ খোপ ছাঁচের মধ্যে এক চিমটি নস্যিতুল্য মাটির উপর মথা তুলে রয়েছে চারাগুলি। নাসা জানিয়েছে, অ্যাপোলো-১১, ১২ এবং ১৭-র চন্দ্রাভিযানের সময় চাঁদের মাটি নমুনা হিসেবে সংগ্রহ করে আনা হয়েছিল।

নাসা জানিয়েছে, প্রত্যেক গাছের জন্য এক গ্রামেরও কম মাটি ব্যবহার করেন তাদের বিজ্ঞানীরা। মাটি প্রথমে জলে ভিজিয়ে, তার পর বসানো হয় বীজ। এর পর একটি পরিষ্কার ঘরের ট্রে-তে বসিয়ে রাখা হয়। নিয়মিত তাতে যোগ করা হয় নিউট্রিয়েন্ট সলিউশন। তাতে দু’দিনের মধ্যেই অঙ্কুর বার হতে শুরু করে। ছ’দিন পর বোঝা যায়, তুলনামূলক ভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে চারাগুলি।

চাঁদে উপনিবেশ গড়ার পথ আরও সহজতর হল!

২০ দিন পর চারাগুলিতে ফুল ধরতে শুরু করলে ধীরে ধীরে ছাঁচ থেকে বার করে চারাগুলিকে মাটিতে বসানো হয়। তার পর শুরু হয় আরএনএ পরীক্ষা। তা তবে লবণাক্ত, ধাতব মাটিতে বেড়ে ওঠার সমস্ত দুর্বলতা চারাগুলির মধ্যে লক্ষ্যণীয় ছিল। তবে এই গবেষণা অনেকদূর যেতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, আগামী দিনে চাঁদে মানব সভ্যতা সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলে, সেখানে চাষবাস এবং বাগান গড়ে তোলাও সম্ভব হবে।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget