এক্সপ্লোর

Coromandel Express Accident : মৃত্যুমিছিলে ভয়াবহতম দুর্ঘটনা, তবে ৪৬-এর করমণ্ডল এর আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে

Train Accident : এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত ৬৫০। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

কলকাতা : কাজ হোক বা চিকিৎসা, বাঙালির দক্ষিণ ভারতে যাওয়ার অন্যতম লাইফলাইন। হাওড়ার শালিমার থেকে তামিলনাড়ুর চেন্নাইকে রেলপথে জোড়ার অন্যতম কারিগর করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed)। ভারতে রেল দুর্ঘটনার ইতিহাসে ভয়াবহতা, মৃত্যুমিছিলের বিচারে অন্যতম বড় দুর্ঘটনার কবলে পড়েছে শুক্র সন্ধেয় পড়েছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। তবে এই প্রথম নয় ! ৪৬ বছরের পুরনো ট্রেনটির দুর্ঘটনা-ইতিহাসের খতিয়ান বেশ লম্বা। 

১৯৭৭ সালে ভারতীয় রেলে অন্তর্ভুক্ত হয়ে যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ২৬ ঘণ্টা সময় নিয়ে ১৪ টি বিরতি সঙ্গী করে শালিমরা থেকে চেন্নাইয়ে পৌঁছয় ট্রেনটি। প্রায় দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্ব পেরিয়ে কাজের জন্য বা চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে দৈনিক এই এক্সপ্রেস ট্রেনের ওপর আস্থা রাখেন অনেক বাঙালিই।

এর আগে তিনবার বড় ও বেশ কয়েকবার ছোটখাট দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। তবে এবারের দুর্ঘটনা ভয়াবহতার বিচারে ছাপিয়ে গিয়েছে সব। বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে ঘটা দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত ৬৫০। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

এর আগে ২০০২ সালের ১৫ মার্চ করমণ্ডল এক্সপ্রেসের সাতটি কামরা লাইনচ্যুত হয়েছিল। তৎকালীন হাওড়া-চেন্নাই করমণ্ডল নেল্লোরের একটি রেলব্রিজে দুর্ঘটনার কবলে পড়েছিল। আহত হয়েছিলেন প্রায় ১০০ যাত্রী। ট্রেন লাইনের অবস্থা খারাপ হওয়া সেবার কারণ হিসেবে সামনে উঠে এসেছিল।

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি করমণ্ডলের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫ জন। আহত একাধিক একাধিক। ভুবনেশ্বর থেকে ১০০ কিলোমিটার দূরে জাজপুর কেঞ্ঝোরে যে দুর্ঘটনায় ঠিক কী কারণে ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়েছিল, সেই খোঁজ অবশ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন-লাইনচ্যুত বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে সজোরে করমণ্ডলের ধাক্কা, ছিটকে মালগাড়ির ওপর কামরা, কীভাবে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

২০১২ সালের ১৪ জানুয়ারি করমণ্ডল এক্সপ্রেসের যাত্রার মাঝে আগুন লেগে গিয়েছিল ট্রেনে। যদিও সৌভাগ্যবশত সেই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সেই বছরেরই ৩০ ডিসেম্বর গতিময় করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় মারা পড়েছিল কয়েকটি হাতি। পাশাপাশি ২০১৫ সালে ১৮ এপ্রিলও আরও একবার আগুন লেগে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেসে।

আরও পড়ুন- 'করমণ্ডলের রুটে ছিল না কবচের সুবিধা', উঠে এল তথ্য ! কী এই দুর্ঘটনারোধী ‘কবচ’

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি রয়েছে। কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল ৩টি ট্রেন, বাড়ছে রহস্য। 

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget