এক্সপ্লোর

Coromandel Express Derailed : লাইনচ্যুত বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে সজোরে করমণ্ডলের ধাক্কা, ছিটকে মালগাড়ির ওপর কামরা, কীভাবে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

Train Accident :আপাতত শেষ পাওয়া খবরে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।আহত ২০০-র বেশি।যদিও প্রত্যক্ষদর্শী ও ট্রেনযাত্রীদের আশঙ্কা, শয়ে শয়ে দুর্ভাগ্যের মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?

হাওড়া : সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ততই ক্রমশ বাড়ছে মৃত-আহতের সংখ্যা। চারিদিকে শুধু কান্না, মৃত্যু, হাহাকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed)। করমণ্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। আপাতত শেষ পাওয়া খবরে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-র বেশি। যদিও প্রত্যক্ষদর্শী ও ট্রেনযাত্রীদের আশঙ্কা, শয়ে শয়ে দুর্ভাগ্যের মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা ?

রেল সূত্রে পাওয়া শেষ খবর, প্রথমে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে (Bengaluru-Howrah Express) ধাক্কা মারে গতিতে এগোন শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Shalimar-Chennai Coromandel Express)। দুই ট্রেনের সংঘর্ষের পরে করমণ্ডলের একাধিক কামরা পাশের লাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর গিয়ে পড়ে। কার্যত দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায় একের পর এক কামরা। মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। 

বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। সন্ধে ৭ টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। প্রথমে ডাউন বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের ২ টি কামরা কীভাবে লাইনচ্যুত হল, তা অবশ্য জানা যায়নি। ঘুটঘুটে আন্ধকারের মধ্যে লাইনচ্যুত হওয়া কামরাগুলিতে এসে করমণ্ডল ধাক্কা মারার পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সামনের দিক থেকে মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়। 

ধাক্কা মারার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলি পাশে দাঁড়ানো মালগাড়ির ওপরে উঠে যায়। দেশলাইয়ের খোলের মতো উল্টে পাল্টে তা পাশে ছিটকে পড়ে। প্রবল আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যারপর একে একে সেখানে পৌঁছয় বিভিন্ন উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে পাঠানো শুরু হয় বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুন- 'চারিদিকে রক্ত, মৃত্যু, হাহাকার', শয়ে শয়ে মৃত্যুর আশঙ্কা প্রত্যক্ষদর্শী, ট্রেনযাত্রীদের

গ্যাস কাটারের সাহায্যে বিভিন্ন ট্রেনের কামরা কেটে বের করে আনা হয় আহতদের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কারোর মাথা ফেটেছে তো কারোর হাত কেটে ঝুলছে, আবার খানিক এগোলেই দেখা গিয়েছে মৃতদেহের সারি। সবমিলিয়ে মৃত্যুমিছিলের মাঝে যেন জলজ্ব্যান্ত নরক হয়ে উঠেছিল গোটা এলাকা। আর কামরাগুলো থেকে শুধু ভেসে আসছে আর্তদের আর্তনাদ।

আরও পড়ুন-LHB কামরা ছিল না করমণ্ডল এক্সপ্রেসে! সেই কারণেই কি মৃত্যুমিছিল?

ইতিমধ্যে যাঁরা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, গুরুতর জখমদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য জখমদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget